Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কিম ও পুতিনের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৭: ১৭
কিম ও পুতিনের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আজ রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক বার্তায় দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন। পিয়ংইয়ং জাপানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির বার্ষিকী (কোরিয়ান লিবারেশন ডে) উদ্‌যাপন উপলক্ষে পুতিনের বার্তার জবাবে কিম এই বার্তা দেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

Advertisement
Advertisement
Advertisement

রুশ নেতা বলেন, “সোভিয়েত সেনারা জাপানের বিরুদ্ধে লড়াই করার সময় দুই দেশের যে বন্ধন তৈরি হয়েছিল, তা অব্যাহত থাকবে এবং ‘সব ক্ষেত্রে’ দুই দেশের সহযোগিতা চলবে।”

Advertisement
Advertisement
Advertisement

এর জবাবে কিম ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্পর্ক ‘ন্যায়বিচারের জন্য অভিন্ন সংগ্রামের ইতিহাস এবং মূল্যবান বন্ধুত্বের ঐতিহ্য’ বহন করে চলেছে।”

উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে সমর্থন করতে সেনা ও অস্ত্র মোতায়েন শুরু করার পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। ১৯৫০-এর দশকের পর কোনো যুদ্ধে পিয়ংইয়ংয়ের এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, শনিবার রাশিয়ার ‘পাল্লাদা’ জাহাজ শুভেচ্ছা সফরে উত্তর কোরিয়ার ওনসান বন্দরে পৌঁছায়।

সিউল–ওয়াশিংটনের সামরিক মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়াA rocket launcher fires a munition during tests in North Korea, June 25, 2026– Reuters

কোরিয়ার মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এ সফরে উত্তর কোরিয়ার প্রাদেশিক কর্মকর্তারা ও রুশ দূতাবাসের কর্মীরা জাহাজটিকে স্বাগত জানান।

এদিকে শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে আলোচনার আহ্বান জানান।

সিউলে কোরিয়ার মুক্তি দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, “দুই কোরিয়ার মধ্যে সংঘাত প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান যুদ্ধবিরতির পরিবর্তে একটি ‘শান্তি ব্যবস্থা’ প্রতিষ্ঠার জন্য কাজ করা দরকার। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিক শান্তিচুক্তির মাধ্যমে নয়, যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছিল।”

লি আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার আহ্বান জানান এবং বলেন, “এসব আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সীমিত করার উপায়ও খতিয়ে দেখা যেতে পারে।”

তবে পিয়ংইয়ং লির এই উদ্যোগ প্রত্যাখ্যান এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে সমালোচনা করেছে।

বিষয়: দক্ষিণ কোরিয়ারাশিয়াভ্লাদিমির পুতিনউত্তর কোরিয়াকিম জং উনজাপান
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক