Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসিকে প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮: ৫৪
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসিকে প্রত্যাহার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামের লালখানবাজারে মারধর করে থানায় নেওয়ার ঘটনায় এবারে প্রত্যাহার করা হয়েছে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার রাতে সিএমপি কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে সিএমপির লাইনওয়ারে পদায়ন করার কথা জানান অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

একই আদেশে বাকলিয়া থানার ওসি মো. সোলায়মানকে খুলশী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। সিটিএসবির পুলিশ পরিদর্শক জাহেদুল কবিরকে বাকলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন না থাকলে অন্য কিছু হতে পারত: ক্রিকেটার নাঈমbcb

পুলিশ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে নেমে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার সময় নগরীর লালখানবাজার মোড়ে ক্রিকেটার নাঈম হাসানকে আটকায় পুলিশ। তল্লাশির সময় তাকে মারধর ও তুলে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

পরে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গভীর রাতে যান নাঈমের বাবাসহ পরিবারের সদস্যরা এবং এ ঘটনায় মামলা করেন।

এ ঘটনার পর শনিবার দুপুরে নাঈমের বাসায় যান চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি তখন জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জড়িত বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেলকে।

বিষয়: বাংলাদেশওসিপুলিশজেলার খবরক্রিকেটচট্টগ্রাম
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।