Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিউআরএসের উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২১: ০৬
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিউআরএসের উদ্বেগ

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) টিম। সংস্থাটি বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সহিংসতা, হামলা, আইনি হয়রানি ও অধিকার লঙ্ঘনের ৯৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার এক বিবৃতিতে কিউআরএস জানায়, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) সহায়তায় পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ভয়েস কর্তৃক নথিভুক্ত সাম্প্রতিক একাধিক ঘটনার মাধ্যমে এ পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতা ও অন্যান্য অধিকার লঙ্ঘনের মোট ৯৪টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে জানুয়ারিতে নয়টি, ফেব্রুয়ারিতে ১৯টি, মার্চে নয়টি, এপ্রিলে ২৪টি, মে মাসে ২৪টি এবং জুনে নয়টি ঘটনা ঘটেছে। এই ধরনের অধিকার লঙ্ঘন কেবল গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেই না, বরং সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতাকেও ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য অধিকার এবং সার্বিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের সুরক্ষা জোরদার করা, সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং একটি সহায়ক পরিবেশ তৈরি করতে কিউআরএস সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছে, যাতে গণমাধ্যমকর্মীরা নিরাপদে ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে বলা হয়, যশোরে মাদক পাচারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক যশোর বার্তা–এর সাংবাদিক ও শার্শা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রিমু হামলার শিকার হন। একইভাবে সাভারে মাদক পাচারের তথ্য সংগ্রহের সময় এসএ টিভির সাদ্দাম হোসেন ও তাইফুর রহমান তুহিন, দেশ টিভির মনিরুল হক কাইয়ুম এবং গাড়িচালক জয়নাল আবেদীন আহত হন।

এ ছাড়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে মানিকগঞ্জে আনন্দ টিভির সাংবাদিক ওবায়দুর রহমান হামলার শিকার হন। রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান কভার করার সময় বাংলাদেশ প্রতিদিনের নেহাল আহমেদ প্রান্ত এবং বাংলাদেশ টাইমসের তাসবির ইকবাল পুলিশের মারধরের শিকার হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

কিউআরএস আরও জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের প্রবণতাও উদ্বেগজনক। খাগড়াছড়িতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সময় টিভির প্রতিনিধি জিতেন বড়ুয়াকে একটি হামলার মামলায় গ্রেপ্তার এবং পরবর্তীতে জামিন না দেওয়ার ঘটনাকে সংস্থাটি উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছে। একইভাবে নিষিদ্ধ রাজনৈতিক দলকে সমর্থনের অভিযোগ তুলে একটি অনুষ্ঠান কভার করতে গিয়ে দৈনিক সকাল–এর সাংবাদিক মাহফুজুর রহমান শিশির হামলার শিকার হন।

বিবৃতিতে আরও বলা হয়, জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) ও ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওসিএবি)-এর সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে গোয়েন্দা আপত্তির অজুহাতে বিমানবন্দরে আটকে দিয়ে বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হয়। এছাড়া বগুড়ায় একটি প্রতিবেদন প্রকাশের পর অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক রেজানুর ইসলামকে গ্রেপ্তারের ঘটনাও সাংবাদিকদের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

কিউআরএসের মতে, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, ভয়ভীতি, আইনি হয়রানি এবং চলাচলে বাধা দেওয়ার মতো ঘটনা একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।

সংস্থাটি বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং গণমাধ্যমকর্মীদের জন্য কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা এবং তাদের কাজে অযথা বাধা সৃষ্টি না করারও আহ্বান জানিয়েছে কিউআরএস।

বিষয়: নিরাপত্তাসাংবাদিক
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক