Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অস্ত্র বিক্রিতে এখনো শীর্ষে আমেরিকা, রাশিয়ার অবস্থান কত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯: ৫৫
অস্ত্র বিক্রিতে এখনো শীর্ষে আমেরিকা, রাশিয়ার অবস্থান কত

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বৈশ্বিক অস্ত্র বাজার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই )– এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মোট বিক্রি ২০২৪ সালে দাঁড়িয়েছে ৬৭৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ মাধ্যম ফ্রান্স ২৪–এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত সরাসরি অস্ত্রের চাহিদা বাড়িয়েছে। ফলে ২০১৫ থেকে ২০২৪– এই দশ বছরে অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর আয় বেড়েছে মোট ২৬ শতাংশ। গবেষক লরেঞ্জো স্কারাজ্জাতো বলেন, “চাহিদা বৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তাদের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে।”

বিশেষ করে ইউরোপে অস্ত্রের চাহিদা দ্রুত বেড়েছে। গবেষক জেড গুইবারতো রিকার্ড জানান, রাশিয়াকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ ও ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়নে ইউরোপীয় দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে ঝুঁকছে। একই সঙ্গে ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে অনেক দেশ নিজেদের অস্ত্রভাণ্ডার পূরণ করতে নতুন করে অস্ত্র কিনছে।

Advertisement
Advertisement
Advertisement

আমেরিকা এই বাজারে এখনও শীর্ষে। বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র প্রস্তুতকারকের মধ্যে ৩৯টি প্রতিষ্ঠানের সদর দপ্তর আমেরিকায়। লকহিড মার্টিন, আরটিএক্স (সাবেক রেথিয়ন) ও নর্থরপ গ্রুম্যান– এই তিন প্রতিষ্ঠান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আমেরিকার কোম্পানিগুলোর মোট বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ বিলিয়ন ডলার, যা প্রায় অর্ধেক।

এসআইপিআরআই জানায়, ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো রাশিয়াকে ঠেকানোর জন্য প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে। তবে চীনের কঠোর রপ্তানি নীতির কারণে প্রয়োজনীয় কাঁচামাল বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্কতা করেছে প্রতিষ্ঠানটি।

রাশিয়ার দুটি কোম্পানি, রোস্তেক এবং ইউনাইটেড শিপবিল্ডিং করপোরেশন এই তালিকায় রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও তাদের সম্মিলিত আয় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইউরোপের ২৬টি প্রতিষ্ঠানের আয় ১৩ শতাংশ বেড়ে হয়েছে ১৫১ বিলিয়ন ডলার। চেক রিপাবলিকের চেকোস্লোভাক গ্রুপ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখিয়েছে, তাদের বিক্রি বেড়েছে ১৯৩ শতাংশ। তবে ইউরোপীয় কোম্পানিগুলো কাঁচামাল সংকট ও সরবরাহের ব্যাঘাতে সমস্যায় পড়ছে।

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে মোট বিক্রি কিছুটা কমলেও ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর আয় বেড়েছে ১৬ শতাংশ। যদিও গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে, তবু ইসরায়েলি অস্ত্রের চাহিদা কমেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধপরিস্থিতি বিশ্বব্যাপী অস্ত্রচাহিদা আরও বাড়াবে– এমনই ইঙ্গিত দিচ্ছে প্রতিবেদন।

বিষয়: রেকর্ডঅস্ত্রআমেরিকাইউরোপযুদ্ধইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।