Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

লালদিয়ায় দেশের প্রথম গ্রিনফিল্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৪: ২৫
লালদিয়ায় দেশের প্রথম গ্রিনফিল্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের (এলসিটি) নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ছবি: চরচা

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের (এলসিটি) নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লালদিয়ার চর এলাকায় নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও ডেনর্মাকের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

লালদিয়া কনটেইনার টার্মিনাল (এলসিটি) চট্টগ্রাম বন্দরে সর্ম্পূণ বিদেশী বিনিয়োগে নির্মাণ হতে যাওয়া প্রথম টার্মিনাল। চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ার চরে প্রায় ৫০ একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে এ টার্মিনাল। ডেনর্মাকভিত্তিক মার্য়েস্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস নতুন এ টার্মিনাল নির্মাণ করছে।

কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণের জন্য অর্ন্তবর্তী সরকারের শেষ সময়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি করে ডেনমার্কের মার্য়েস্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। চুক্তির শর্তানুযায়ী এ বছরের ২২ এপ্রিল এপিএম টার্মিনালসকে প্রকল্পের জন্য জমি হস্তান্তর করা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, কনসেশন চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ৩ বছরে নির্মাণকাজ শেষ করার পর পরবর্তী ৩০ বছর টার্মিনালটি পরিচালনা করবে। চুক্তির শর্তপূরণ ও পালন করলে এই মেয়াদ আরো ১৫ বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এলসিটির মূল টার্মিনাল অংশ হবে ৩২ একর জুড়ে। এরপর ৭ দশমিক ১৫ একারের কনটেইনার ইয়ার্ড এবং ১০ একরের ট্রাক পার্কিং ও প্রি গেট সুবিধা মিলিয়ে পুরো টার্মিনালটি হবে ৪৯ দশমিক ১৫ একর জমিতে।

খালি জমি থেকে টার্মিনাল পর্যন্ত রূপান্তরে সব অবকাঠামো নির্মাণকাজ করবে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান। কনসেশন মডেলে এই টার্মিনালের নকশা প্রণয়ন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তর (ডিবিএফওটি) এই কয়েক ধাপে বাস্তবায়ন ও পরিচালনা করা হবে।

বন্দর সচিব রেফায়েত হামিম জানান, এই টার্মিনালের ৬১৬ মিটার দীর্ঘ জেটিতে বছরে ৮ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা যাবে। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বিনিয়োগ, যাতে মোট ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে।

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা বিশেষায়িত কনটেইনার টার্মিনাল রয়েছে মোট তিনটি। এগুলো হল- নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি)। এছাড়া জেনারেল কার্গো বাথের (জিসিবি) কয়েকটি জেটিতে কনটেইনারবাহী জাহাজ ভেড়ে।

এরমধ্যে, এনসিটি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড, পিসিটি সৌদি আরবের প্রতিষ্ঠান আরএসজিটি এবং সিসিটি বেসরকারি একটি প্রতিষ্টান পরিচালনা করে থাকে। লালদিয়ার চর টার্মিনাল হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে নির্মিত প্রথম কনটেইনার টার্মিনাল।

বিষয়: বাংলাদেশঅর্থনীতিচট্টগ্রামটার্মিনালনিউমুরিং কনটেইনার টার্মিনালঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।