Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতীয় ভুয়া তথ্য ইসরায়েলি প্রচারণার মূল হাতিয়ার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৭: ২৪
ভারতীয় ভুয়া তথ্য ইসরায়েলি প্রচারণার মূল হাতিয়ার
ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভিন্ন এক পর্যায়ে চলে যাচ্ছে। ছবি: রয়টার্স

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির দৃঢ় প্রত্যাশা নিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার আহমাদ ভাহিদির নামে প্রচারিত একটি ভুয়া উদ্ধৃতি ব্যবহার করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট ও মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সাংবাদিক রোনেন বার্গম্যানের যৌথ অনুসন্ধানে উঠে আসে যে, এই দাবির কোনো নির্ভরযোগ্য উৎস ছিল না।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানা যায় ‘রিতিকা’ নামের এক হিন্দু জাতীয়তাবাদী ও ইসরায়েলপন্থী ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে মিথ্যা তথ্যটি প্রচারিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

ওই অ্যাকাউন্ট থেকে গত ৫ আগস্ট ভাহিদির নামে করা পোস্টটিতে বলা হয়েছিল, “সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না। যত দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, তত দিন আমরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সেগুলো তৈরির কাজ চালিয়ে যাব। তারা নিরস্ত্র হলে আমরাও নিরস্ত্র হব।”

ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, পোস্টটি প্রকাশের পর উদ্ধৃতিটি দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এর প্রায় সাড়ে চার ঘণ্টা পর ‘মোসাদ কমেন্টারি’ নামের একটি এক্স অ্যাকাউন্টও দাবিটি পুনরাবৃত্তি করে। অ্যাকাউন্টটি নিজেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি অনানুষ্ঠানিক অ্যাকাউন্ট হিসেবে উপস্থাপন করে। কিন্তু ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ওই অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি।

পরবর্তীতে নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের এক্স অ্যাকাউন্ট এবং নেতানিয়াহু-পন্থী চ্যানেল ১৪ নিউজ থেকে কোনো যাচাই ছাড়াই ভুয়া বক্তব্যটি ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। পরে জেরুজালেমের এক সরকারি ভাষণে নেতানিয়াহু নিজেই ভাহিদির কথিত বক্তব্যের উল্লেখ করেন।

ভুয়া বক্তব্যটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দ্রুত প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত দূত মাইক ওয়াল্টজ এবং ফক্স নিউজ প্রাথমিক তথ্য যাচাই ছাড়াই খবরটি প্রচার করে, যদিও পরবর্তীতে ফক্স নিউজ ভুল স্বীকার করে প্রতিবেদনটি সরিয়ে নেয়। ভারতের অন্যতম প্রধান সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) ও এই অপতথ্য পুনঃপ্রচার করে।

বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি ঠেকানো এবং গাজা ও ইরানে ইসরায়েলি সামরিক আগ্রাসনের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরি করতে নেতানিয়াহু প্রশাসন পরিকল্পিতভাবে এই প্রোপাগান্ডা চালিয়েছে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হামাস কর্তৃক জিম্মিদের ইরানে পাচারের ভুয়া নথি ফরাসি ও জার্মান সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগ উঠেছিল নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমগুলোতেও প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে সম্প্রতি সতর্ক করেছিল নয়াদিল্লির ইরানি দূতাবাস।

বিষয়: ইসরায়েলভারতইরানবেনিয়ামিন নেতানিয়াহুআইআরজিসিইউরেনিয়ামনিউইয়র্ক টাইমস
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।