Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘ভয় নিয়ে খেলেছে অস্ট্রেলিয়া’, ক্ষুব্ধ মার্ক ওয়াহ-গিলক্রিস্টরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৬: ৫৪
‘ভয় নিয়ে খেলেছে অস্ট্রেলিয়া’, ক্ষুব্ধ মার্ক ওয়াহ-গিলক্রিস্টরা
ছবি : এক্স

নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া সবসময়ই বিধ্বংসী দল। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সবাই ধরেই নিয়েছিল, অনায়াস জয় পাবে প্যাট কামিন্সরা। তবে প্রথম টেস্টে স্রেফ উড়ে গেছে অস্ট্রেলিয়া। বিশাল হারের পর চটেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। মার্ক ওয়াহ তো বলেই দিয়েছেন, ভয় নিয়ে খেলেই হেরেছে তাদের উত্তরসূরিরা।

Advertisement
Advertisement
Advertisement

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই সমালোচনায় পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর ২২৮ রানের বিশাল লিড হজম করে হারের দুয়ারে চলে যায় তারা। দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করলেও ৯ উইকেটের বিশাল পরাজয় আটকানো যায়নি আর।

Advertisement
Advertisement
Advertisement

ফক্স স্পোর্টসের ম্যাচ-পরবর্তী আয়োজনে হতাশা প্রকাশ করেন সাবেক ওপেনার মার্ক ওয়াহ, “সত্যি বলতে কি, আমাদের কিছু ব্যাটসম্যানকে দেখে মনে হয়েছে তারা বাংলাদেশের বোলারদের বিপক্ষে ভয় নিয়ে খেলছে। এটা বিরক্তিকর ছিল। বাংলাদেশ অনেক ভালো খেলেছে বটে, কিন্তু তাই বলে লড়াই করার বাসনা তো থাকতে হবে। আমি জানি না কয়েকজন ব্যাটসম্যান আর সুযোগ পাবে কি না। ক্যামেরন গ্রিন সম্ভবত টেস্ট ক্যারিয়ারটা বাঁচিয়ে ফেলেছে। এই ম্যাচটা নির্বাচকদের জন্য একটা সতর্কবার্তা।”

মার্ক ওয়াহর বড় ভাই ও ১৯৯৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক স্টিভ ওয়াহ বাংলাদেশের ২০০৩ সালের সফরে নেতৃত্বে ছিলেন। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া জিতেছিল ২-০ ব্যবধানে এবং ইনিংস ব্যবধানে।

এবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ ওয়াহর কণ্ঠেও মিশে ছিল হতাশা, “আমার কাছে অস্ট্রেলিয়ার মাটিতে যতগুলো অঘটন হয়েছে, এটা তার মধ্যে ওপরের দিকেই থাকবে। কয়েক বছর আগে ওয়েস্ট ইন্ডিজ এসেও জিতেছিল, বাংলাদেশের এই জয়টা সেই কাতারেই থাকবে। বাংলাদেশকে অভিনন্দন, যোগ্য দল হিসেবেই জিতেছে।”

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী আরেক সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট ফক্স স্পোর্টসের হয়ে পুরো ম্যাচে কথা বলেছেন বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের সঙ্গে। স্বাভাবিকভাবেই তাই তার কাছে বাংলাদেশের প্রেক্ষাপটটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ টেস্ট খেলা গিলক্রিস্ট প্রশংসা করে বলেন, “আপনাকে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। অস্ট্রেলিয়ায় এসে অস্ট্রেলিয়াকে হারানো, সেটাও এত বড় ব্যবধানে, চাট্টিখানি ব্যাপার নয়। তাদেরকে অভিনন্দন, তারা বাধ্য করেছে অজিদের খারাপ খেলতে।”

এরপর অস্ট্রেলিয়ার সমালোচনা করেন তিনি, “আপনি শুধু ব্যবধানটা দেখুন, ৯ উইকেট। মানে এখানে কোনো লড়াই হয়নি। মুখে মুখে আমরা যাই বলি না কেন, অস্ট্রেলিয়াকে চারদিনের একদিনেও আমরা অস্ট্রেলিয়ার মতো খেলতে দেখিনি। ১১ সেশনেও একটাতেও না জিতে কীভাবে জেতার আশা করতে পারি আমরা?”

গিলক্রিস্ট ও মার্ক ওয়াহর সঙ্গে আলোচনায় ছিলেন ডেভিড ওয়ার্নারও। ২০১৭ সালে ঢাকায় বাংলাদেশের কাছে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম হারের ম্যাচে তিনি খেলেছিলেন। সেই ম্যাচে অবশ্য লড়াই জমিয়ে মাত্র ২০ রানে ফিরেছিলেন তিনি।

ওয়ার্নারের কাছে দুটি ম্যাচের তুলনাই নেই। কারণ হিসেবে টেনেছেন ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই, “আমরা যখন হেরেছিলাম, সেটা ছিল ঢাকার স্পিন উইকেটে। তবুও আমরা ছেড়ে কথা বলিনি। আর এখানে নিজেদের চেনা মাঠে অস্ট্রেলিয়ানরা প্রথম দিন থেকেই খাবি খেল। বাংলাদেশ এক ইনিংসেই করল ৪২০ (৪২৬), আর আমরা দুই ইনিংসের একটাতেও ৩০০ করতে পা রিনি। আমি নিশ্চিত না দ্বিতীয় টেস্টে এই ব্যাটিং নিয়ে কী অপেক্ষা করছে।”

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট ক্রিকেট
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা