Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দিল্লির হোটেলে আগুন: ২১ নিহতের মধ্যে বাংলাদেশিও রয়েছেন বলে দাবি এনডিটিভির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২০: ৩৯
দিল্লির হোটেলে আগুন: ২১ নিহতের মধ্যে বাংলাদেশিও রয়েছেন বলে দাবি এনডিটিভির

ভারতের দিল্লির একটি হোটেলে আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১ জনের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। তবে ঠিক কতজন বাংলাদেশি আছেন–তা জানা যায়নি। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন আরও প্রায় ৩৭ জন, যাদের অক্ষত বা আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শনাক্ত হওয়া ১৬টি মরদেহের মধ্যে নয়জন ভারতীয় এবং সাতজন বিদেশি নাগরিক। নিহত বিদেশিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও লাইবেরিয়া, মোজাম্বিক ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

আজ বুধবার সকালে দিল্লির মালভিয়া নগরের ফ্লারিস স্টে হোটেলের রেস্টুরেন্টে আগুন লাগে। এনডিটিভি বলছে, ফ্লারিস স্টে হোটেলের ৫ তলা ভবনের বেসমেন্টে ওই রেস্টুরেস্ট রয়েছে। আজ সকাল ৮টা ৫০ মিনিটে সেখানে আগুন ধরে যায়।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। এরপর পুরো হোটেলেই আগুন ধরে যায়। এমনকি পাশের মিকাসা ইনেও আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

এলাকাটি এমনিতেই বেশ জনবসতিপূর্ণ। এখানে থাকা বাসিন্দাদের বেশিরভাগই শিক্ষার্থী। অনেক বিদেশি চিকিৎসা নিতে এসে এই হোটেলে থাকেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ভবনের বিভিন্ন তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ছেন। তাদেরকে বাঁচাতে রাস্তায় ম্যাট্রিস বিছানো হয়েছে।

জানা যায়, যখন আগুন লাগে, তখন বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ওই ভবনে ৬টি কক্ষ রাখার অনুমতি থাকলেও সেখানে ২৫টি ছিল।

বিষয়: বাংলাদেশআগুনহোটেল–রেস্তোরাঁহোটেলদিল্লিঅগ্নিকাণ্ডভারত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।