বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মনির সরদার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের আহ্বায়ক বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ড্রেজার ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম (৫১) উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বিভিন্ন স্থানে বালু ভরাটের জন্য গত ৪ জানুয়ারি ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে বালু সরবরাহের কাজ শুরু করেন। এ সময় মনির সরকার ও দীন ইসলাম আকনসহ কয়েকজন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এলাকায় ড্রেজারের কাজ করতে দেওয়া হবে না এবং শ্রমিকদের হত্যা বা আহত করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ৮ জানুয়ারি ধামুরা বাজার এলাকায় প্রথম দফায় মনির সরদারের হাতে ৫০ হাজার টাকা দেওয়া হয়। পরে ১৪ জানুয়ারি কাংশী এলাকার বটতলা এলাকায় আবারও জোরপূর্বক ৪০ হাজার টাকা নগদ নেওয়া হয় এবং আরও ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করা হয়। এভাবে মোট এক লাখ টাকা নেওয়ার পর বাকি এক লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।
পরবর্তীতে গত ১৩ মার্চ দক্ষিণ ধামুরা এলাকায় ড্রেজারে কর্মরত শ্রমিক আবু বকর হাওলাদারের কাছে বাকি এক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাকে জোরপূর্বক ধরে বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মনির সরকার, দীন ইসলাম আকনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে বরিশাল উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিকুল ইসলাম জানান, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মনির সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।