Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গুম প্রতিরোধ বিলে স্বাধীন তদন্ত সংস্থা গঠনের দাবি এইচআরএফবির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৭: ১২
গুম প্রতিরোধ বিলে স্বাধীন তদন্ত সংস্থা গঠনের দাবি এইচআরএফবির
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

গুম প্রতিরোধ, ভুক্তভোগীদের উদ্ধার ও দায়ীদের বিচারে জাতীয় সংসদে উত্থাপিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’-এ একটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষায়িত তদন্ত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি এই আহ্বান জানায়।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে এইচআরএফবি উল্লেখ করে, গুমকে স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার রক্ষা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা এবং দায়ীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে তদন্তব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন না হলে আইনে যত কঠোর শাস্তির বিধানই থাকুক না কেন, তা কার্যকর করার ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতা দেখা দেবে।

সংগঠনটি জানায়, বিলের ধারা ১৪(৩)-এ অভিযুক্ত কোনো শৃঙ্খলা-বাহিনীকে তদন্ত থেকে বিরত রাখার বিধানটি ইতিবাচক। তবে অভিযুক্ত বাহিনীর জায়গায় অন্য কোনো বাহিনী বা আন্তঃবাহিনী দলকে তদন্তের দায়িত্ব দেওয়ার যে সুযোগ রাখা হয়েছে, তা প্রকৃতপক্ষে স্বাধীন তদন্ত নিশ্চিত করে না। গুমের ঘটনায় হেফাজতের নথি, সিসিটিভি ফুটেজ বা কল রেকর্ড পরীক্ষার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়ও তদন্তে আসতে পারে। ফলে তদন্তকারী কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীন না হলে তদন্ত প্রভাবিত হওয়ার মারাত্মক আশঙ্কা থেকে যায়।

বাংলাদেশে প্রচলিত নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক তদন্ত পুলিশের ওপর থাকায় দীর্ঘদিন ধরেই সেখানে স্বার্থের সংঘাত ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। এই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে গুমের ঘটনা তদন্তে একটি বিশেষায়িত ও স্বাধীন তদন্ত কর্তৃপক্ষ গঠন করা জরুরি। এই কর্তৃপক্ষ প্রয়োজনে অন্যান্য বাহিনীর কারিগরি সহযোগিতা নিতে পারে, তবে তদন্তের নেতৃত্ব ও মূল সিদ্ধান্ত থাকবে তাদের নিজেদের হাতেই।

Advertisement
Advertisement
Advertisement

এইচআরএফবি জাতীয় সংসদের প্রতি আহ্বান জানিয়েছে, বিলটি চূড়ান্তভাবে পাসের আগেই ধারা ১৪ সহ তদন্তসংক্রান্ত বিধানগুলো পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে অতীতে ঘটে যাওয়া সমস্ত গুমের ঘটনাকেও এই স্বাধীন তদন্ত ব্যবস্থার আওতায় এনে সত্য উদঘাটন, বিচার এবং ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

বিষয়: গুমগুম প্রতিরোধ দিবসআইনশৃঙ্খলাবিবৃতি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক