Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দেশীয় প্রযুক্তিতে বৃহৎ সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ নির্মাণ করছে ভিয়েতনাম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৪: ৫১
দেশীয় প্রযুক্তিতে বৃহৎ সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ নির্মাণ করছে ভিয়েতনাম
সামরিক কুচকাওয়াজে জাতীয় পতাকা হাতে মার্চ করছে ভিয়েতনামিরা। হ্যানয়, ভিয়েতনাম। ২ সেপ্টেম্বর ২০২৫। ছবি: রয়টার্স

ভিয়েতনাম দেশটির সবচেয়ে বড় ও উন্নত দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন বিধ্বংসী ফ্রিগেট নির্মাণ শুরু করেছে বলে সামরিক মালিকানাধীন একটি সংবাদপত্র জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দানাং শহরের সং থু শিপইয়ার্ডে জাহাজটি নির্মাণ করা হচ্ছে। দেশটির সংবাদপত্র ‘কোয়ান দই নান দান’ সোমবার রাতে জানিয়েছে, জাহাজটির অধিকাংশ অস্ত্র ও সামরিক সরঞ্জামও দেশে তৈরি অথবা সংযোজন করা হবে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ চীন সাগর নিয়ে চীনসহ অন্য দাবিদার দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে সামুদ্রিক বিরোধে জড়িয়ে থাকা ভিয়েতনাম নিজেদের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে মূলত রাশিয়া থেকে আমদানি করা সামরিক সরঞ্জামের ওপর নির্ভরতা কমাতেও কাজ করছে দেশটি।সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে ভিয়েতনাম এমন একটি প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার নীতি বাস্তবায়ন করছে, যা হবে “স্বায়ত্তশাসিত, স্বনির্ভর, সক্ষমতা বৃদ্ধিমুখী, দ্বৈত-ব্যবহারযোগ্য এবং আধুনিক।”

Advertisement
Advertisement
Advertisement
একই আদর্শ, তবু কেন যুদ্ধ করেছিল চীন-ভিয়েতনামchina-vietnam

প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনী পরিচালিত টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিষ্ঠান ভিয়েতেল এবং অন্য প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদন ইউনিট জাহাজটি নির্মাণের সময় নৌবাহিনী ও সং থু শিপইয়ার্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এর মধ্যে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি এবং জাহাজে সেগুলো স্থাপনের কাজও থাকবে।

গত কয়েক দশকে ভিয়েতনামের নৌবাহিনীতে বড় ধরনের আধুনিকায়ন হয়েছে। এর অংশ হিসেবে রাশিয়ার তৈরি কিলো শ্রেণির সাবমেরিন ও গেপার্ড শ্রেণির ফ্রিগেট কেনার পাশাপাশি দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রবাহী নৌযান ও টহল জাহাজের বহরও বাড়িয়েছে দেশটি।

আগামী ডিসেম্বর ভিয়েতনাম রাজধানী হ্যানয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর আয়োজন করবে। দুই বছর পরপর আয়োজিত এই প্রদর্শনীর এটি হবে তৃতীয় আসর। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ানো এবং সামরিক সরঞ্জামের উৎসে বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে ভিয়েতনাম এই আয়োজন করছে।

বিষয়: চীনযুদ্ধজাহাজএশিয়াভিয়েতনামরাশিয়াসাবমেরিনদক্ষিণ চীনা সাগর
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প