Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতকে হারিয়ে ২২ বছর পর উৎসব বাংলাদেশের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ২২: ৩২
ভারতকে হারিয়ে ২২ বছর পর উৎসব বাংলাদেশের

ফুটবলে ভারতের বিপক্ষে জয়টা বাংলাদেশের জন্য আরাধ্যই। আন্তর্জাতিক ফুটবলে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে বাংলাদেশ সবশেষ ভারতকে হারিয়েছিল ২৬ বছর আগে—১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ঢাকায় যে জয়টি, সেটি অতিরিক্ত সময়ের গোল্ডেন গোলে। ফিফার পরিসংখ্যানে সেটিকে ‘ড্র’ হিসেবেই ধরা হয়।

Advertisement
Advertisement
Advertisement

২৬ বছর কিংবা ২২ বছর—মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়ে আরাধ্য উৎসবটিই করল বাংলাদেশ। আবাক করারই বিষয়, দেশের মাটিতে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে এটিই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।

একটা সময় বাংলাদেশের জয় ছিনিয়ে নিয়েছেন ভারতের কয়েকজন তারকা ফুটবলার—শিশির ঘোষ, প্রসূন বন্দোপাধ্যায়, আই এম বিজয়ন, বাইচুং ভুটিয়া কিংবা সুনীল ছেত্রী। এর মধ্যে বাইচুং ভুটিয়া আর সুনীল ছেত্রীই সবচেয়ে বেশি ভুগিয়েছেন বাংলাদেশকে।

কিন্তু হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরছালিন, রাকিব হোসেনদের বাংলাদেশ এবার ছিল অন্য চেহারাতেই। বহু বছর পর ভারতকে নাগালের মধ্যে পেয়ে ঘরের মাঠে এবার আর ভুল করেনি বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে রাকিবের দারুণ এক মুভ থেকে সুযোগের সদ্ব্যবহার করেন শেখ মোরছালিন। বাকি সময়টা দাঁতে দাঁত চেয়ে লড়ে জয়টা ঠিকই তুলে নিয়েছে দল।

Advertisement
Advertisement
Advertisement

এশিয়ান কাপ বাছাইপর্বে এবার বড় সুযোগই হারিয়েছে হাভিয়ের কাবরেরার দল। মার্চে শিলংয়ে ভারতকে বাগে পেয়েও হারানো যায়নি। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। এরপর জুনে সিঙ্গাপুরের বিপক্ষে দুর্ভাগ্যের হার, অক্টোবরে হংকং চায়নার বিপক্ষে আরেক দুর্ভাগ্য। শেষ মুহূর্তের গোলে ৪–৩–এ হার; অ্যাওয়ে ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে ১–১ গোলে ড্র করে আসার পর আক্ষেপেই পুড়ছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

ভারতের বিপক্ষে তাই জয়টা ছিল খুবই দরকারি। সেই জয়টা শেষ পর্যন্ত হাতের মুঠোতেই। মার্চের ৩১ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। ভারতকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানটা পাকাপাকি করারই লক্ষ্য এখন হামজা–শমিত–জামাল–মোরছালিনদের।

বিষয়: ফুটবলএশিয়ান কাপবাংলাদেশখেলাফুটবল স্টেডিয়ামবাফুফেভারত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।