
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আদালতের আদেশে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। শনিবার রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ করে। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারও করেননি তিনি। আইন অনুযায়ী, আমরা তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট করার সিদ্ধান্ত নিয়েছি।”
সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খানের বরাতে জানা গেছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে। আইন অনুযায়ী গেটেজ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আমরা গেজেট করে দিয়েছি। আদালত যখন যে আদেশ দেবেন, সে অনুযায়ী করব আমরা। রোববারও কোনো আদালতের কোনো আদেশ আসেনি, সোমবারও আসেনি। আইন অনুযায়ী আজকেই গেজেট করা উচিত, সেটা আমরা দিয়েছি।…যদি বলে এ গেজেট বাতিল করতে, তা-ও করতে হবে। আমরা কোনো জটিলতা মনে করি না।”
এদিকে এনসিপির আরেক প্রার্থীর মনোনয়নের বৈধতা প্রসঙ্গে করা রিটের শুনানি ছিল আজ সোমবার। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ওই রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বেঞ্চের এক বিচারপতি এবং রিট আবেদনকারী একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিটটি শুনানির জন্য অন্য বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিটটি মঙ্গলবার শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে।
আব্দুর রহমানেল মাছউদকে রিট এবং সম্ভাব্য রায় প্রসঙ্গে প্রশ্ন করলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। আদালতের আদেশে একজনের মনোনয়নপত্র গ্রহণ করে বৈধ হওয়ার পর গেজেট করছি আমরা। এটাও আদালতের আদেশ। ভবিষ্যতে অন্যভাবে যদি আদেশ দেয়, সেটাও প্রতিপালন করতে হবে।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প