
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা, আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ উভয় পক্ষের মধ্যে আপোসের শর্তে এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হলে নোবেলের আইনজীবী জামিন প্রার্থনা করেন। শুনানির সময় মামলার বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা) আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে বাদী ও বিবাদী উভয়েই আপোসের কথা স্বীকার করলে বিচারক নোবেলকে আগামী ২ এপ্রিল পর্যন্ত জামিন দেন। মাত্র ১০০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ আসার পর কাঠগড়ায় নোবেলকে হাস্যোজ্জ্বল দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, নোবেল উপস্থিত উদ্দেশে বলেন, “জামিন হয়ে গেছে, জেলে যাওয়া লাগবে না। তোমরা যত জটিল ভেবেছিলে, এতো জটিল না। এক কথায় জামিন হয়ে গেছে।”
২০২৩ সালের ১৩ আগস্ট অনন্যা বাদী হয়ে নোবেল, তার মা, স্ত্রীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রধান অভিযোগগুলো হলো- প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ২৩ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত অনন্যার কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ। বাদীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টা।
পিবিআই মামলার তদন্ত করে গত ৭ জানুয়ারি পাঁচজন আসামির বিরুদ্ধেই আদালতে প্রতিবেদন দাখিল করে। এর প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করে। আপাতত ২ এপ্রিল পরবর্তী তারিখ পর্যন্ত নোবেল জামিনে মুক্ত থাকবেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প