চরচা প্রতিবেদক

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের কোনো শ্বেতপত্র বর্তমান সরকার প্রকাশ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার রাজধানীতে সংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনসহ ভালো কাজ করেছে অন্তর্বর্তী সরকার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে।’’ তিনি বলেন, ‘‘চ্যালেঞ্জ নিয়ে এসেছি, দেশ গঠন করার চ্যালেঞ্জ আমাদের। মন্ত্রিসভা মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করব। গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য।’’
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘‘যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারে পৌর, সিটি, উপজেলা নির্বাচন করার চেষ্টা করব।’’
মির্জা ফখরুল বলেন, রোজা শুরু হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। এ ছাড়া মব সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার অবনতি যা হয়েছিল-এ নিয়ে আরও কাজ করতে হবে বলেও জানান তিনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।