Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিসিএস পরীক্ষার্থীদের অবরোধ, ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৯: ৫৭
বিসিএস পরীক্ষার্থীদের অবরোধ, ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য অপর্যাপ্ত ও অযৌক্তিক সময় নির্ধারণ এবং সম্প্রতি পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেন।

Advertisement
Advertisement
Advertisement

বেলা সাড়ে ৩টার দিকে আন্দোলন শুরু হয়, যার ফলে এই গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য প্রদত্ত সময়টি অপ্রতুল। তাদের দাবি, পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই যৌক্তিক দাবির প্রতি কোনোভাবেই কর্ণপাত করছে না। এই বৈষম্য দূর করে একটি সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে তারা রেলপথ অবরোধের মতো এ কঠোর কর্মসূচি নিয়েছেন।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে একত্রিত হয়ে স্লোগান দিতে শুরু করেন। এরপর পৌনে ৪টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রেল স্টেশনের দিকে অগ্রসর হয়ে রেললাইন অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা রেললাইনের ওপর নিজেদের বিসিএস অ্যাডমিট কার্ড পুড়িয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

Advertisement
Advertisement
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার রুমা চরচাকে বলেন, “আমাদের সময় দেওয়া হয়েছে অপ্রতুল, যা সম্পূর্ণ অযৌক্তিক। দিনের পর দিন আমরা পিএসসির কাছে আবেদন করেও কোনো সাড়া পাইনি। এই বৈষম্য মেনে নেওয়া যায় না।”

একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার মোমো বলেন, “আমরা নিরুপায় হয়েই অ্যাডমিট কার্ড পুড়িয়েছি, আমাদের অবশ্যই যৌক্তিক সময় চাই। এটি কেবল একটি প্রতীকী প্রতিবাদ। কর্তৃপক্ষ আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, তাই আমাদের হতাশা আর ক্ষোভ প্রকাশ করা ছাড়া উপায় ছিল না।’’

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহাবুব আলম বলেন, ‘‘বিসিএস পরীক্ষার যৌক্তিক সময় দাবির পাশাপাশি সম্প্রতি পুলিশি হামলায় আহত সাধারণ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেও আমরা এখানে এসেছি। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে এবং একটি সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব।’’

রেলপথ অবরোধের কারণে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৪টার ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস এবং বিকাল ৫টা ২০ মিনিটের পাবনাগামী ঢালার চর আন্তঃনগর ট্রেন দুটি আন্দোলনের কারণে এখন পর্যন্ত রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি।

সর্বশেষ খবর অনুযায়ী, আন্দোলনকারীরা এখনো রেললাইন থেকে সরে দাঁড়াননি এবং তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।

বিষয়: অবরোধরাজশাহীঢাকারাজশাহী জেলাবিক্ষোভট্রেনবিসিএসরেল
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান