
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
স্থানীয় সময় আজ মঙ্গলবার সৌদি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আবহা, খামিস মুশাইত, জিজান এবং নাজরান শহরের বিভিন্ন বেসামরিক ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
তবে কখন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তিনি এই হামলাগুলোকে বিপজ্জনক উত্তেজনা এবং সৌদি আরবের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। আল-মালিকি বলেন, এসব হামলা দেশটির নাগরিক ও বাসিন্দাদের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে।
আল-মালিকি সতর্ক করে বলেন, হামলা মোকাবিলা করতে এবং হুমকির উৎসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোট প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
ইয়েমেনের বিভিন্ন প্রদেশে হুতিদের সঙ্গে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যেই এই বিবৃতি দেওয়া হলো।
হুতিরা অভিযোগ করেছেন, ইয়েমেনের আল-জাওফ প্রদেশের আল-হাজম এলাকায় একটি আটককেন্দ্রে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। এতে এক শিশুসহ সাতজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প