
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্যে বিক্ষোভ প্রকাশ করে মিছিল করেছে সিলেটের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সিলেটের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে।
এ সময় বিক্ষোভ স্লোগানে শিক্ষার্থীরা, ‘তুমি কে, আমি কে?/পোল্ট্রি পোল্ট্রি! কে বলেছে, কে বলেছে?-শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী! আমাদের দাবী মাইনা নে,- নইলে গদি ছাইড়া দে!” সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে এসএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ, ন্যায় সিদ্ধান্ত ও শিক্ষার্থীদের অধিকারের দাবি জানিয়ে জানান, দেশে বন্যা বৈরী আবহাওয়ায় পরীক্ষা স্থগিত রাখতে হবে।
অন্যদিকে, প্রতিকূল আবহাওয়া পরীক্ষা খারাপ হচ্ছে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “এই ঝড় বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে এসে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হলে আমাদের পরের পরীক্ষা খারাপ হলে এর দায় কে নেবে?”
মাহাদী নামে এক শিক্ষার্থী বলেন, “এই যদি হয় শিক্ষামন্ত্রীর ইংল্যান্ড আমেরিকার মানের পড়াশোনা। তাহলে আমাদের জীবন শেষ। ঝড় বৃষ্টিতে রিকশা সিএনজি পাই না, এর মধ্যে পরীক্ষা। এসব কারণে যাচ্ছে তাই রুটিন বাজে পরীক্ষা হচ্ছে।”
এছাড়াও প্রশ্নমান ঠিক করতে হবে জানিয়ে সুমাইয়া নামের এক শিক্ষার্থী বলেন, “এই পর্যন্ত যতগুলো এসএসসি ব্যাচ আছে এর মধ্যে আমাদের মতো বৈষম্যের শিকার কেউ হয়নি।”
আরেক শিক্ষার্থী বলেন, “শিক্ষামন্ত্রী বলেছেন আমরা নাকি পোলট্রি মুরগি! ২৪-এর জুলাইয়ে আমরা দেখিয়ে দিয়েছি আমরা স্টুডেন্ট।”

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা