
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা প্রতিবেদক

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য প্রাকৃতিক দুর্যোগ ও বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়াকে দায়ী করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘‘সমুদ্র উত্তাল থাকায় ভাসমান এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যাহত হওয়ায় এই সাময়িক সংকটের সৃষ্টি হয়েছে।’’
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে দুটি ভাসমান গ্যাস টার্মিনালের মধ্যে দুর্ঘটনার শিকার ‘এক্সিলারেট এনার্জি’ টার্মিনালটি বর্তমানে ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। তবে সেটি পুরোপুরি সচল করতে অন্তত ৭২ ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ রাখতে হবে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে ‘সামিট’ টার্মিনালে এলএনজি রিগ্যাসিফিকেশন করে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে সাগরে এলএনজিবাহী কার্গো জাহাজগুলো অপেক্ষা করছে।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট মোকাবিলায় মধ্যমেয়াদি উদ্যোগ হিসেবে মালয়েশিয়া থেকে বিশেষ প্রক্রিয়ায় আইএসও ট্যাংকের মাধ্যমে এক কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আমেরিকান চেম্বারের প্রতিনিধিদের সঙ্গেও জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প