Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ক্রিকেটারদের খুশি করলেন তামিম, খুশিটা স্থায়ী হবে তো!

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২: ৩৪
ক্রিকেটারদের খুশি করলেন তামিম, খুশিটা স্থায়ী হবে তো!

Advertisement
Advertisement
Advertisement

ঘড়ির কাঁটায় তখন সময় সকাল ১০টা। সভাপতি হিসেবে বিসিবিতে এলেন তামিম ইকবাল। আগের রাতেই নিয়েছেন এডহক কমিটির দায়িত্ব। প্রধান ফটক খুলে দিতেই একদল সমর্থক প্রবেশ করলেন ‘তামিম’,‘তামিম’ স্লোগানে। উৎসবমুখর এক পরিবেশ দেখে আপনার মনে হতেই পারে, এই বুঝি ম্যাচ জেতানো সেঞ্চুরি করলেন তামিম। আর সেটা ভাবলেও খুব একটা ভুল বলার অবকাশ নেই। মাত্র এক বছর আগে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই থেকে ফিরে যেভাবে বিসিবি সভাপতি হলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার, তা কোনো অংশেই তার ক্যারিয়ারের অসংখ্য শতকের চেয়ে কম রোমাঞ্চকর নয়।

নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ায় তিন মাসের জন্য দায়িত্ব পেয়েছেন তামিম। তবে যে প্রক্রিয়ায় দায়িত্বটা পেয়েছেন, সেটা নিয়ে বিতর্ক আছে। তবুও ক্রিকেট–সংশ্লিষ্ট অনেকেই তামিমের দায়িত্ব পাওয়াকে এক ধরনের বিজয়ই মনে করছেন। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার যারা, সেই ক্রিকেটাররাও তামিমের ব্যাপারে ভীষণ খুশি। বিসিবি প্রধান হয়েছেন, তাদেরই মাঠেন একজন সতীর্থ, সে কারণেই উচ্ছ্বাসটা একটু বেশিই।

দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই তামিম নিয়েছেন যুগান্তকারী কিছু সিদ্ধান্ত, যা গত তিন বছরের তিনটি বোর্ডের কেউই করেনি। আর সেটা হল ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধি করা। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত কিছু অর্জনের পরও নারী ক্রিকেটাররা এখন যে পারিশ্রমিক পান, সেটা বলতেও লজ্জা পান অনেকে। নিজে কিছুদিন আগেও ক্রিকেট খেলেছেন বলে তামিম খুব কাছ থেকে তাদের এই কষ্টটা অনুভব করেছেন। তাই সবার আগে নারী ক্রিকেটারদের পারিশ্রামিক বাড়িয়ে দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement
৪০ বছর আগে বিশ্বকাপ খেলা ইরাকের যে ফুটবলার সাফ জিতিয়েছিলেন বাংলাদেশকেsameer saker

এখন থেকে নারী খেলোয়াড়রা ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাবেন ১০ হাজার টাকা। ১৫ হাজার টাকা পাবেন ওয়ানডেতে। আর লঙ্গার ভার্সন, দুই, তিন বা চার দিনের ম্যাচের জন্য দেওয়া হবে ২০ হাজার টাকা করে।

এছাড়া বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ঘরোয়া ক্রিকেট খেলা নারী ক্রিকেটারদের বেতন ১০ হাজার বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা।

ছেলেদের ঘরোয়া ক্রিকেটেও ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে ম্যাচ ফি ও বেতন। প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল মাসে ৩৫ হাজার টাকা। এখন সেটা বেড়ে হয়েছে ৬৫ হাজার। ‘বি’ ক্যাটাগরিতে ছিল ৩০ হাজার, সেটি হয়েছে ৫০ হাজার। আর ‘সি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ২৫ হাজার থেকে বেড়ে হয়েছে ৪০ হাজার।

ম্যাচ ফি বাড়ানো হয়েছে জাতীয় লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগেও। যেখানে আগে ম্যাচ ফি আগে ছিল ৭০ হাজার টাকা, সেটা এখন করা হয়েছে ১ লাখ টাকা।

তামিমদের কমিটির এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেটাররা। অবশ্য খেলোয়াড় থাকা অবস্থাতেও তামিম বরাবরই থেকেছেন ক্রিকেটারদের পাশে। জাতীয় দল, নারী দল, যুব দলের অনেককেই বিভিন্ন সময়ে তামিম উপহার হিসেবে দিয়েছেন ক্রীড়াসামগ্রী। জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারদের ব্যাটের স্পনসর পাইয়ে দিতেও করেছেন সহায়তা।

সেই তামিম বিসিবি সভাপতির দায়িত্ব পেয়ে শুরুতেই আভাস দিয়েছেন, তিনি ক্রিকেটারদের স্বার্থেই কাজ করতে চান। এডহক কমিটির মেয়াদ শেষে যদি নির্বাচনে অংশ নেন লর্ডসে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করা তামিম, তাহলে নিশ্চিতভাবেই সেখানে তার পক্ষেই থাকবেন ক্রিকেটাররা।

বিষয়: বিসিবিখেলাক্রিকেটারক্রিকেটতামিম ইকবাল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।