
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই। আমরা একটি উদার, গণতান্ত্রিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময় ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
এসব অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে প্রত্যেক নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। শতাব্দীর পর শতাব্দী ধরে এ দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। তাই ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আমি কখনো আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশেরই সন্তান এবং নাগরিক।”
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। বাংলাদেশকে এমন একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে ধর্মীয় পরিচয়ের পরিবর্তে নাগরিকত্বই হবে রাষ্ট্রের মূল ভিত্তি।”
তিনি বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের উপাসনালয় রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।”
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগীদের স্মরণ রেখে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।”
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এতে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা