Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেত্রকোনায় পুলিশ হেফাজতে নির্যাতন: সত্যতা পেয়েছে আসক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৫: ৩৮
নেত্রকোনায় পুলিশ হেফাজতে নির্যাতন: সত্যতা পেয়েছে আসক

নেত্রকোনায় পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিষ্ঠানটির দুই সদস্যের প্রতিনিধিদল ৫ ও ৬ তারিখে ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৪ অক্টোবর সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়গাড়া গ্রাম থেকে আপেল মাহমুদ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরদিন আদালতে তোলার পর এক দিনের রিমান্ড মঞ্জর হয়। রিমান্ডের সময় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে।

আপেলের স্ত্রী আফসানা মিমি জানান, তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) ফজলুল করিম তার ফোন ব্যবহার করে তাকে থানায় আসতে বলেন। থানায় গেলে তাকে পুলিশ কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দেখেন তার স্বামীকে হাত-পা বেঁধে ছাদের রডে ঝুলিয়ে রাখা হয়েছে। নির্যাতনের সময় পুলিশ কর্মকর্তা ভয়ভীতি দেখান এবং পরে অর্থ দাবিও করেন বলে অভিযোগ তার।

Advertisement
Advertisement
Advertisement

আসক জানায়, এটি স্পষ্টভাবে ‘হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’ লঙ্ঘন। রিমান্ডে থাকা আসামিকে থানার বাইরে নিয়ে গিয়ে নির্যাতন করা আইনবিরোধী। আসামির স্ত্রীকে ভয় দেখানো ও হয়রানিও অপরাধের মধ্যে পড়ে।

ঘটনার পর তদন্তকারী কর্মকর্তা ফজলুল করিমকে নেত্রকোনা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং একটি বিভাগীয় তদন্ত চলছে।

আসক দাবি করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।

বিষয়: অভিযোগনেত্রকোনাপুলিশআইন ও সালিশ কেন্দ্রনির্যাতন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।