Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাটের তৈরি স্কুল ব্যাগ কবে পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৯: ৪৩
পাটের তৈরি স্কুল ব্যাগ কবে পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি এবার স্কুল ড্রেস ও পাটের তৈরি পরিবেশবান্ধব স্কুল ব্যাগ দেবে সরকার। দেশের প্রায় ২ কোটি শিক্ষার্থীকে এই ব্যাগ দেওয়ার প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ পাট অধিদপ্তর। আর এই ব্যাগ বিতরণের দায়িত্ব পেয়েছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।

Advertisement
Advertisement
Advertisement

জেডিপিসি সূত্র জানায়, শুরুতে পরীক্ষামূলকভাবে নির্ধারিত কিছু স্কুলের আড়াই লাখ শিক্ষার্থীকে এই ব্যাগ সরবরাহ করা হবে। প্রাথমিক এই পাইলটিং সফল হলে পরবর্তীতে পর্যায়ক্রমে ২ কোটি শিক্ষার্থী পাটের তৈরি এই ব্যাগ পাবে। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা রঙের ব্যাগ তৈরি করা হচ্ছে। ছাত্রীদের জন্য গোলাপি এবং ছাত্রদের জন্য নীল রঙের ব্যাগ নির্ধারিত হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৫০ শতাংশ পাটের সুতা এবং ৫০ শতাংশ তুলার সুতার মিশ্রণে (ব্লেন্ডেড ইয়ার্ন) তৈরি হচ্ছে এই স্কুল ব্যাগ। ব্যাগে ব্যবহৃত রঙে সামান্য কেমিক্যাল এবং ভেতরের একটি স্তরে ও জিপারে কিছুটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যাতে বৃষ্টিতে ভেতরের বই ভিজে না যায়। সব মিলিয়ে এটি ৯৫ শতাংশ প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি। যত্নের সঙ্গে ব্যবহার করলে এই ব্যাগ ৩-৪ বছর টিকবে। ব্যাগটি দীর্ঘস্থায়ী করতে ঘন ঘন না ভেজানোর পরামর্শ দিয়েছে জেডিপিসি। ব্যাগের গায়ে লেখা রয়েছে, ‘বাংলাদেশে প্রস্তুতকৃত পরিবেশবান্ধব পাট পণ্য’। শৈশবেই শিশুদের মাঝে পরিবেশবান্ধব পণ্যের প্রতি সংবেদনশীলতা ও ভালোবাসা তৈরি করতেই এই স্লোগান যুক্ত করা হয়েছে।

চলতি বছরের জুলাই মাসের শেষে কিংবা আগস্টের শুরুতে প্রাথমিকভাবে ২ লাখ স্কুল ব্যাগ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement
Advertisement
Advertisement

জানতে চাইলে জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘‘সরকারের নির্বাচনী ইশতেহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের একটি কর্মসূচি রয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পাট অধিদপ্তরের ছোট একটি প্রকল্পের আওতায় এটি শুরু হচ্ছে। শুরুতে আড়াই লাখ ব্যাগ আমরা জেডিপিসির নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে তৈরি করে সরবরাহ করছি। এর সামগ্রিক প্রস্তুতি আমরা শেষ করেছি।’’

জেডিপিসির এই কর্মকর্তা বলেন, ‘‘পাইলট প্রকল্পটি সফল হলে আমাদের নিবন্ধিত উদ্যোক্তারা সরকারের এই মহৎ উদ্যোগকে দেশব্যাপী এগিয়ে নিতে পারবে। এর মাধ্যমে দেশের প্রতিটি পরিবারে অন্তত একটি পাটের পণ্য পৌঁছে যাবে। শিশুরা একই ধরনের পরিবেশবান্ধব ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাবে— এটি হবে একটি অভূতপূর্ব দৃশ্য। ছোটবেলা থেকেই যদি শিশুরা পাটের ব্যাগের স্মৃতি নিয়ে বড় হয়, তবে ভবিষ্যতে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও পাট পণ্যের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আমরা পাটের বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া 'ইকো-ফ্রেন্ডলি' বা পরিবেশবান্ধব ধারণার সঙ্গে তাল মিলিয়ে একটি বড় অর্থনৈতিক চালিকাশক্তি তৈরি করতে কাজ করে যাচ্ছি।’’

বিষয়: বিএনপিতারেক রহমানশিক্ষাশিক্ষার্থীবিদ্যালয়
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক