Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পুলিশি নিরাপত্তায় কানাইঘাটে যাচ্ছেন এনসিপি নেতারা

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২০: ৫৫
পুলিশি নিরাপত্তায় কানাইঘাটে যাচ্ছেন এনসিপি নেতারা
সিলেটে এনসিপির কেন্দ্রীয় নেতারা। ছবি: চরচা

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কানাইঘাটে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এর আগে সিলেটের গোলাপগঞ্জে সফরকালে ‘৫ মাইল’ এলাকাসহ দুটি স্থানে তারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এনসিপির নেতাকর্মীদের দাবি, স্থানীয় ছাত্রদল ও যুবদলের যোগসাজশে এই হামলা চালানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার আগে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এরপর সিলেটের বিভিন্ন এলাকায় দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কড়া পুলিশি নিরাপত্তায় কানাইঘাটের উদ্দেশে সিলেট সার্কিট হাউজ ত্যাগ করেন তারা।এর আগে সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘আমরা আগেই বলেছি, আমরা রাজপথে থাকব। ভয় দেখিয়ে, গাড়িতে হামলা করে বা গায়ে হাত তুলে তারেক রহমান আমাদেরকে প্রতিহত করতে পারবেন না। আমরা রাজপথেই থাকব, রাজপথেই প্রোগ্রাম করব। যদি মেরে ফেলে, তবে রাজপথেই মরব। কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমাদের লড়াই চলবে। এবার দেখা যাবে, বাংলাদেশে পেশিশক্তি শক্তিশালী নাকি গণতন্ত্রের হাত শক্তিশালী। ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশে ইনসাফ কায়েম করব।’’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘‘গোলাপগঞ্জে যখন হামলায় আমাদের গাড়ির তিনটি গ্লাস ভেঙে যায়, তখন আমরা তিনজন এবং মিডিয়া কর্মীরা ভেতরে ছিলাম। ভাঙা গ্লাস এসে তাদের পিঠে লাগে এবং তারা রক্তাক্ত হন। আঘাতটা পিঠে না লেগে মাথায় লাগলে ঘটনাস্থলেই মৃত্যু (স্পট ডেথ) হতে পারত। হবিগঞ্জ থেকে শুরু করে আজ তিন দিন হলো, আমাদের একজনের চোখ গেছে এবং অন্তত বিশজন রক্তাক্ত হয়েছেন।’’

নিজের হাতের আঘাত দেখিয়ে তিনি আরও বলেন, ‘‘আমাদের হাতের আঘাতের দাগ এখনো শুকায়নি। অথচ এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি। হামলাকারীরা ছাত্রদলের টি-শার্ট পরে এই হামলা চালিয়েছে। তার মানে, তারেক রহমান এবং বিএনপির মদদেই এসব হচ্ছে। এমনকি প্রশাসনের সহযোগিতায় এই হামলা হচ্ছে।’’

Advertisement
Advertisement
Advertisement

এ সময় গোলাপগঞ্জের হামলার বিস্তারিত অভিযোগ তুলে ধরে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. মাহমুদা মিতুসহ সিলেটের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে, এনসিপির নেতাদের সফর ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সার্কিট হাউজ থেকে তাদের কানাইঘাট যাত্রার পথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয়: রাজনীতিএনসিপিহামলাঅভিযোগসিলেট
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।