
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর উত্তর পল্লবীর একটি আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সালাউদ্দিন নামের এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে অটোরিকশা চালক মো. সাগর শেখ ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
আজ শনিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশ (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েত হোসেন মান্নান এসব তথ্য জানান।
তিনি বলেন, সালাউদ্দিন ‘মেরিট সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড’এর অধীনে উত্তর পল্লবীর একটি আবাসিক এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ওই এলাকায় অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ থাকায় তিনি চালক সাগরকে ঢুকতে বাধা দেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাগর নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রীন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করলে পরদিন বিকেল ৩ টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী পল্লবী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েত হোসেন আরও বলেন, ঘটনার পরপরই পিবিআই ক্রাইমসিন টিম তদন্তে নামে। রাজধানীর শ্যামপুর, জুরাইন, মিরপুর, পল্লবী ও গাবতলী এলাকায় অভিযান চালানো হলেও সাগর বারবার অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়ায়। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মিরপুর সেকশন-১১ এলাকার একটি রিক্সা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প