
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বকাপে ২০ বছর ধরে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় হারেনি নেদারল্যান্ডস।
চরচা ডেস্ক

ডালাসে রোববার রাতে ‘এফ’ গ্রুপে জাপানের বিপক্ষে ম্যাচে শ্রেয়তর ফুটবল খেলেও জিততে পারেনি নেদারল্যান্ডস। ড্র হয়েছে ২-২ গোলে। তিন পয়েন্ট না পেলেও বিশ্বকাপে নিজেদের একটি রেকর্ড অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়েছে ডাচরা।
আর তা হল, বিশ্বকাপে ২০ বছর ধরে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় হারেনি নেদারল্যান্ডস। বিস্ময়করই বটে।
২০০৬ সালের পর থেকে বিশ্বকাপে কোনো দল ৯০ মিনিটের মধ্যে নেদারল্যান্ডসকে হারাতে পারেনি। ২০১০ সালে ফাইনালে স্পেনের কাছে পরাজয় বরণ করতে হয়েছিল অতিরিক্ত সময়ে।
২০১৪ সালে সেমিফাইনালে আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডসের সেমিফাইনাল ম্যাচটি হেরে যায় টাইব্রেকারে। ১২০ মিনিটের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য সমতায়।
২০১৮ বিশ্বকাপে নেদারল্যান্ডস খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। ২০২২ সালে সেই আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শেষ আট থেকে বিদায় নিতে হয় তাদের।
অর্থাৎ শেষবার নেদারল্যান্ডস ৯০ মিনিটের খেলায় হেরেছিল ২০০৬ বিশ্বকাপে। সেবার শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল। ব্যাটেল অব নুরেমবার্গ খ্যাত ১৬ হলুদ কার্ড ও ৪টি লাল কার্ডের সেই ম্যাচে পর্তুগাল জিতেছিল ১-০ গোলে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প