Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৬: ৪৫
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের চলমান উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেছেন, সামাজিক সুরক্ষা, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি খাতে সরকার সমন্বয়মুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।

Advertisement
Advertisement
Advertisement

বুধবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশের চার কোটি ১০ লাখ পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩৭ হাজার পরিবারকে মাসে ২৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ইমাম, পুরোহিত, যাজকসহ বিভিন্ন ধর্মের সেবকদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত হবে।

আগামী পহেলা বৈশাখ থেকে ৮টি বিভাগের ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। কৃষিখাতে সেচ সুবিধা বাড়াতে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, যার কাজ ইতিমধ্যে ৫৪টি জেলায় শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সরকারের মিতব্যয়িতার উদাহরণ দিয়ে মন্ত্রী জানান, সংসদ সদস্যরা ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ভিআইপি প্রোটোকল কমিয়ে সরকারি ব্যয়ে সাশ্রয় নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাতে ই-হেলথ কার্ড এবং এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ৮০ শতাংশই হবেন নারী। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও জাপানে যেতে ইচ্ছুকদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা সহজ করা হয়েছে। শ্রম খাতে অস্থিরতা রোধে ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস মেটাতে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নারীদের যাতায়াত সহজ করতে পিঙ্ক বাস, উপজেলা পর্যায়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুর মতো উদ্যোগগুলোও প্রক্রিয়াধীন রয়েছে। জ্বালানি তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়ে মন্ত্রী জনগণকে গুজব ও প্যানিক বায়িং থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, উপদেষ্টা জাহেদ উর রহমান এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

বিষয়: জ্বালানি তেলউন্নয়নঋণতথ্যমন্ত্রীফ্যামিলি কার্ড
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প