Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাকায় বর্ণাঢ্য রথযাত্রা, ভক্তদের ঢল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২১: ৫২
ঢাকায় বর্ণাঢ্য রথযাত্রা, ভক্তদের ঢল

বিপুল ভক্তের সমাগমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর তিনটায় রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়।

Advertisement
Advertisement
Advertisement

স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে রথযাত্রা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছায় সন্ধ্যায়।

রথযাত্রায় অংশ নিতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ভক্তের সমাগম ঘটে। মোড়ে মোড়ে সনাতন ধর্মাবলম্বী মানুষদের রথ থেকে প্রসাদস্বরূপ ভক্তদের বিভিন্ন ফলমূল বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে ভক্তরা ধর্মীয় সংগীত, হরিনাম সংকীর্তন ও ভক্তিমূলক স্লোগান দিয়ে রথের রশি টেনে এগিয়ে নিয়ে যান।

এ সময় পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নিরাপত্তা চাদরে ঢাকা ছিল রথযাত্রার সম্পূর্ণ রুট।

Advertisement
Advertisement
Advertisement
এবার জগন্নাথ হলে সরস্বতীর ৭৬টি পূজা মণ্ডপ9hh-lgXJ0Co-HD (1)

রথযাত্রা উৎসব উদযাপন পরিষদের সমন্বয়ক বিমলা প্রসাদ দাস বলেন, "ইতিমধ্যে অনেক জায়গায় শেষ হয়েছে। কোথাও কোনো অসুবিধা হয়নি। ভক্তদের আগমনও ভালো ছিল। ঢাকার স্বামীবাগে সবচেয়ে বৃহৎ রথ। একটা চমৎকার নিরাপত্তা ব্যবস্থা ছিল।"

প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন রথের দড়ি টানলে অসীম পুণ্য লাভ হয়।

উৎসবের মূল আকর্ষণ জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত কাঠের রথ টেনে ভক্তদের শহর প্রদক্ষিণ। এবার উদযাপনের নবম দিন ২৪ জুলাই উল্টোরথ যাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। ঐ দিন ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একই রুটে রথযাত্রা স্বামীবাগ আশ্রমে ফিরবে।

বিষয়: বাংলাদেশউৎসবহিন্দু সম্প্রদায়ঢাকাসনাতন ধর্মরথযাত্রা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক