
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আজ মঙ্গলবার সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করেছে সরকার। এর আগে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন করা হলেও তা কখনোই বাস্তবায়িত হয়নি; আগের সেই আইনটি প্রতিস্থাপন করতেই (বাতিল করে নতুন করে) এই বিলটি আনা হয়েছে।
এর আগে ২০০১ সালে পাস হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনটি বাতিল করে নতুন বিলটি আনা হয়েছে।
জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন। বিলটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিলে বলা হয়েছে, ২০০১ সালের ১৫ জুলাই ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ গেজেটে প্রকাশিত হলেও তা কখনো কার্যকর করা হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। তবে সময়ের চাহিদাকে বিবেচনায় নিয়ে সরকার শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে এটিকে একটি বহুমুখী ও পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
প্রস্তাবিত বগুড়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, লাইফ সায়েন্স, প্রকৌশল ও প্রযুক্তি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি, চিকিৎসা বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা এবং গবেষণার সুযোগ থাকবে।
বিলে আরও জানানো হয়েছে, বগুড়াসহ উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই খসড়া আইনটি প্রস্তুত করা হয়েছে।
বিলে আরও বলা হয়, ২০০১ সালের বিদ্যমান আইনের প্রায় ৯৫ শতাংশ ধারা সংশোধন করার প্রয়োজন ছিল। বিপুল পরিমাণ সংশোধনী আনার চেয়ে একটি সম্পূর্ণ নতুন আইন প্রণয়ন করাকে যুক্তিযুক্ত মনে করেছে সরকার।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প