Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচন ঘিরে ‘ব্যস্ত’ সিলেটের পুলিশ, বিপিএলে নিরাপত্তা দেওয়া ‘সম্ভব না’

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১৪: ৫৯
নির্বাচন ঘিরে ‘ব্যস্ত’ সিলেটের পুলিশ, বিপিএলে নিরাপত্তা দেওয়া ‘সম্ভব না’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের বাকি ম্যাচগুলোতে নিরাপত্তা দিতে অপরাগতা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গতকাল রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের নিরাপত্তার কাজে ব্যস্ততার কারণে বিপিএলে পুলিশি সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। আসন্ন নির্বাচনে ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো সহিংসতা রোধে পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে। এমতাবস্থায় বিসিবিকে বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে পুলিশ বিভাগ।

মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশmustafiz

বিসিবির অবস্থান ও বিকল্প পরিকল্পনা হঠাৎ পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের এই খবর গতকাল সন্ধ্যা পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের অনেকের জানা ছিল না। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, এই মুহূর্তে সিলেট থেকে খেলা সরানো সম্ভব নয়।

তিনি বলেন, “আগামী ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই খেলা চলবে। আমরা বিকল্প নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। প্রয়োজনে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের সহযোগিতা নেওয়া হবে। আশা করছি খেলা আয়োজনে কোনো সমস্যা হবে না।”

Advertisement
Advertisement
Advertisement

বিপিএলের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেটে ২ জানুয়ারি খেলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দুদিন খেলা স্থগিত থাকায় চট্টগ্রাম পর্ব বাতিল করে ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে খেলা রাখার সিদ্ধান্ত নেয় গভর্নিং কাউন্সিল। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় করা হয়নি। পুলিশ বিভাগ মনে করছে, এই মুহূর্তে খেলার চেয়ে জাতীয় নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল অগ্রাধিকার।

বিষয়: নিরাপত্তাসিলেটপুলিশবিপিএলক্রিকেট
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।