Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্যারগুয়ে কি হতে পারে দক্ষিণ আমেরিকার ‘সিলিকন ভ্যালি’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১: ০৫
প্যারগুয়ে কি হতে পারে দক্ষিণ আমেরিকার ‘সিলিকন ভ্যালি’

ব্রাজিল ও আর্জেন্টিনার মাঝে থাকা আয়তনে ছোট দেশ প্যারাগুয়ে। দেশটি স্বপ্ন দেখছে, দক্ষিণ আমেরিকার 'সিলিকন ভ্যালি' হয়ে ওঠার। প্রযুক্তি খাতকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার মিশনে নেতৃত্ব দিচ্ছেন গাব্রিয়েলা চিবিলস-এর মতো উদ্যোক্তারা। তিনি আমেরিকার সিলিকন ভ্যালিতে আট বছর কাজ করার পর দেশে ফিরেছেন। বিবিসির এক প্রতিবেদনে এমন সম্ভবনার কথা তুলে ধরা হয়।

Advertisement
Advertisement
Advertisement

সত্তর লাখ জনসংখ্যার দেশটিকে প্রযুক্তি হাব হিসেবে গড়ে তোলার একটি বড় সুবিধা হচ্ছে সস্তা বিদ্যুৎ। ইতাইপু এবং ইয়াসি-ইয়ারেতার মতো বিশাল জলবিদ্যুৎ বাঁধের মাধ্যমে প্যারগুয়ে তার চাহিদার ১০০ ভাগ বিদ্যুৎ উৎপাদন করে। এই বিদ্যুতের দাম দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে কম।

প্যারাগুয়ের সরকার সস্তা ও নবায়নযোগ্য বিদ্যুৎকে কাজে লাগিয়ে গুগল এবং ওপেনএআই-এর মতো বৈশ্বিক প্রযুক্তি সংস্থাগুলোকে আকৃষ্ট করতে চায়। প্যারাগুয়ের সফটওয়্যার ডেভলপমেন্ট উদ্যোক্তা সেবাস্তিয়ান অরতিজ-কামোরো ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, জলবিদ্যুৎ অনেক বেশি স্থিতিশীল, যা ডেটা সেন্টার বা অন্য কোনো বিদ্যুৎ-নির্ভর কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এবং প্রযুক্তি ও যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিলাতে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছেন। প্যারাগুয়ের প্রধান আকর্ষণগুলো হলো–কম করহার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তরুণ জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা।

Advertisement
Advertisement
Advertisement

গুস্তাভো ভিলাতে বিবিসিকে জানান, প্যারাগুয়ের রাজধানী আসুসিয়োঁর কাছে একটি নতুন ডিজিটাল পার্ক তৈরি করা হচ্ছে। সেখানে তাইওয়ান ও প্যারাগুয়ের যৌথ উদ্যোগে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও করা হবে।

প্যারাগুইয়ান চেম্বার অব দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ভানেসা ক্যানেতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামারদের জন্য কর্মসংস্থান গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি 'গার্লস কোড' নামক একটি অ-লাভজনক সংস্থাও প্রতিষ্ঠা করেছেন। সংস্থাটি মেয়েদের প্রোগ্রামিং এবং রোবটিক্সে প্রশিক্ষণ দেয়। এ ছাড়া বিদেশি সংস্থাগুলোর সাথে যোগাযোগের জন্য সফটওয়্যার ডেভেলপারদের ইংরেজি শিক্ষা দেওয়া হয়।

যদিও সম্ভাবনাগুলো নিয়ে সবাই আশাবাদী, তবুও কিছু সমস্যা রয়েছে। চিবিলস বলেন, আমলাতন্ত্রের মতো কিছু সমস্যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্থানীয় চুক্তিগুলোতে জটিলতা সৃষ্টি করছে। তবুও তিনি বিশ্বাস করেন দেশের সুবিধাগুলোকে কাজে লাগিয়ে প্যারাগুয়ে ভবিষ্যতে প্রযুক্তিতে 'সুপারপাওয়ার' হতে পারে।

বিষয়: বিদ্যুৎকেন্দ্রবিশ্ববিদ্যালয়প্যারাগুয়েরোবট
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।