Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে কমেছে বৃষ্টি, পানিবন্দী সাড়ে ৭ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১: ৪২
চট্টগ্রামে কমেছে বৃষ্টি, পানিবন্দী সাড়ে ৭ লাখ মানুষ

কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলাতে পানিবন্দী মানুষের সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়েছে।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার আসিফ জাহান সিকদার চরচাকে বলেন, চট্টগ্রামের ১৭৬ টি ইউনিয়নে ১ লাখ ৮৮ হাজার ৬৪৮ পরিবারের ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ জন পানিবন্দী অবস্থায় আছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় খোলা ৬৭০ আশ্রয়কেন্দ্রে ২৩ হাজার ৮৫০জন লোক আশ্রয় নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত রোববার রাত থেকে চট্টগ্রাম মহানগরী ও আশেপাশের জেলায় টানা ভারী বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা কমে আসে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বেলা তিনটা পর্যন্ত ১৫৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

বন্যার পানিতে ডুবে বাঁশখালীতে ২ শিশুর মৃত্যুপানিতে ডুবে মৃত্যু

এ কয়দিনে চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধস এবং বৃষ্টির পানির তোড়ে মোট ১০জন মারা যাওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এর মধ্যে শুক্রবারই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক দুটি এলাকায় পানিতে ডুবে দুই শিশু মারা যায়। এসময়ে আহত হয়েছে ১০জন।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে সাতকানিয়ার বেশি এলাকা প্লাবিত হয়েছে। এ উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌর সদর প্লাবিত হয়েছে বেশি। তবে শুক্রবার দুপুর থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তবে দুপুরের পর থেকে পানি নামতে শুরু করেছে। বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আঁকন বলেন, বাঁশখালীতে পানিতে ভেসে গিয়ে দুই শিশু মারা গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুর্যোগ মোকবেলিয়া ৭০০ মেট্রিক টন চাল ও ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপpm bangladesh

সিটি মেয়র ডা. শাহাদত হোসেন সাংবাদিকদের বলেছেন, “নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে। বাকি যেসব এলাকায় পানি জমে আছে সেব এলাকায় পানি নিষ্কাশনে আমরা কাজ করছি।”

এদিকে ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও ওই এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, দেশজুড়ে যে বৃষ্টি ঝরছে, তা সোমবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকালে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপটি মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

বর্ষা, মধ্যবিত্ত রোমান্টিকতা ও ছাতাchittagong_rain

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিষয়: পানিবন্দীআবহাওয়াবন্যাচট্টগ্রামআবহাওয়া বার্তা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।