Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার ইস্যুতে আপস নয়: টিআইবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৫: ৩২
বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার ইস্যুতে আপস নয়: টিআইবি

বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতি প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো আপস নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রণীত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিচার বিভাগ, মানবাধিকার ও গুম প্রতিরোধ সংক্রান্ত বিষয়গুলোকে আইনে পরিণত করার ক্ষেত্রে সরকার পিছু হটার ইঙ্গিত দিচ্ছে।

আজ সোমবার টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, “গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করা হচ্ছে, কিছু স্থগিত রাখা হচ্ছে এবং কিছু দুর্বল আকারে আইনে পরিণত করা হচ্ছে।... ... বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতি প্রতিরোধ—এই তিনটি ক্ষেত্র একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে বিবেচিত। এই ক্ষেত্রগুলোতে কোনো ধরনের আপস বা দুর্বলতা গ্রহণযোগ্য নয়।”

টিআইবি নির্বাহী পরিচালক জানান, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি আইনে পরিণত করার সিদ্ধান্তকে টিআইবি স্বাগত জানালেও, যেসব অধ্যাদেশ বাতিল, সংশোধন বা পরে যাচাইয়ের জন্য রাখা হয়েছে, সেগুলো নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইফতেখারুজ্জামান বলেন, “৯৮টি অধ্যাদেশের সবগুলোই দুর্বলতামুক্ত নয়। কিছু ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। উদাহরণ হিসেবে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, স্থানীয় সরকার সংক্রান্ত সংশোধনী, এবং অন্যান্য কিছু অধ্যাদেশ উল্লেখযোগ্য। আমরা একটু উল্লেখ করবো, যার মধ্যে এমনও আছে–কোন কোন ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। যেটি নিয়ে আমরা সরকারের প্রচণ্ড সমালোচনা করেছি–আপনারা সেটি জানেন, তাদের মনে আছে।”

ইফতেখারুজ্জামান আরও বলেন, “বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালয় সংক্রান্ত তিনটিসহ মোট চারটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনগুলোও এখনই আইনে পরিণত না করে পরে সংশোধনের জন্য রেখে দেওয়া হয়েছে। তার মতে, এটি দেশের আইনের শাসন ও ন্যায়বিচারের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়েও কড়া সমালোচনা করে তিনি বলেন, “পুলিশ কমিশন অধ্যাদেশ নামে যেটি হয়েছে, সেটি সম্পূর্ণভাবে বাতিলযোগ্য। কারণ বাস্তবে কোনো স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুযোগ এতে নেই।”

ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

বিষয়: দুর্নীতিঅধ্যাদেশসংবাদ সম্মেলনপুলিশমানবাধিকারটিআইবিআইন ও বিচার
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।