Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুবদল নেতা মাসুদুল হত্যায় ব্যবহার হয় ‘থানা থেকে লুট’ পিস্তল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২০: ২৪
যুবদল নেতা মাসুদুল হত্যায় ব্যবহার হয় ‘থানা থেকে লুট’ পিস্তল
মাসুদুল হক চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যায় ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালি থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ওই অস্ত্রসহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ মোবারক ওরফে কালা মোবারককে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বুধবার ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের পল্লানপাড়া গ্রামে পুলিশের সঙ্গে ‘গোলাগুলির’ পর কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা হলেনমোহাম্মদ রায়হান (৪০), মো. ফরিদ (৫০) ও মো. নছির (৫২)।

পুলিশের ভাষ্য, কালা মোবারক বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী।

গ্রেপ্তার চারজনের কাছ থেকে ব্রাজিলের তৈরি একটি ৯ এমএম তরাস পিস্তল, ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, পাকিস্তানে তৈরি একটি রিভলভার, একটি দেশীয় রিভলভার, ৯ এমএম পিস্তলের ১৮ রাউন্ড গুলি, ৭.৬৫ বোর পিস্তলের পাঁচ রাউন্ড গুলি, তিনটি পিস্তলের ম্যাগাজিন এবং চারটি শটগানের খোসা উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্রাজিলের তৈরি তরাস পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি। পুলিশের দাবি, ওই অস্ত্র দিয়েই যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যা করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বলেন, ‘‘কালা মোবারক পল্লানপাড়ায় গ্রেপ্তার ফরিদ ও নছিরের বাড়িতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।’’

তিনি জানান, অভিযানে তিনি নিজে, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কালা মোবারক রাউজানের পাহাড়তলীতে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাজিলের তৈরি ৯ এমএম তরাস পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল। মাসুদুল হত্যায় ওই অস্ত্র ব্যবহার করার কথাও সে জানিয়েছে বলে পুলিশের দাবি।

গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে।

এ ঘটনায় তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানকেও আসামি করা হয়। পুলিশের ভাষ্য, তারা দুজনই বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী।

কালা মোবারক এ মামলার দুই নম্বর আসামি। পুলিশের দাবি, মাসুদুল হত্যার সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

বিষয়: যুবদলচট্টগ্রাম
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।