Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৮: ২৭
পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী মেরি ব্রাঙ্কাও, ফ্রেড র‍্যামসডেল ও শিমন সাকাগুচি।
আজ সোমবার নোবেল কমিটি এ ঘোষণা দেয়।

Advertisement
Advertisement
Advertisement

নোবেল অ্যাসেম্বলি অব সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট এই পুরস্কার বিজয়ীদের নির্বাচন করে। প্রতিটি পুরস্কারের সঙ্গে থাকে এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) অর্থমূল্য এবং একটি সোনার পদক।

তাদের আবিষ্কার এক নতুন গবেষণাক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে বলে জানিয়েছে নোবেল কমিটি। এটি ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন আলফ্রেড নোবেল। তিনি ছিলেন সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী এবং ডাইনামাইটের উদ্ভাবক। ১৯০১ সাল থেকে প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ কিছু সময় ছাড়া প্রতি বছর নিয়মিতভাবে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রথা অনুযায়ী, নোবেল পুরস্কার ঘোষণার সপ্তাহে প্রথমেই দেওয়া হয় চিকিৎসাবিজ্ঞানের নোবেল। এরপর পর্যায়ক্রমে ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিজয়ীদের নাম। এই পুরস্কারগুলোকে বিজ্ঞান ও মানবসভ্যতার সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়।

প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে সুইডেন ও নরওয়েজুড়ে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার প্রদান অনুষ্ঠান ও নৈশভোজ।

বিষয়: নরওয়েনোবেলসুইডেনআবিষ্কারপুরস্কার
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।