Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নিরাপত্তা বাহিনীর অভিযান, বেলুচিস্তানে ৪১ জন ‘সন্ত্রাসী’ নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৬: ৫৯
নিরাপত্তা বাহিনীর অভিযান, বেলুচিস্তানে ৪১ জন ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের হারনাই এবং পাঞ্জগুর জেলায় পরিচালিত গোয়েন্দাভিত্তিক অভিযানে (আইবিও) নিরাপত্তা বাহিনী ৪১ জন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। আজ শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এই খবর নিশ্চিত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়, যেখানে ‘ফিতনা-আল-খাওয়ারেজ’ এবং ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সন্ত্রাসীরা নিহত হয়েছে।

পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ‘ফিতনা-আল-খাওয়ারেজ’ শব্দটি রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ এর সন্ত্রাসীদের জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে, পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের কথিত ভূমিকা তুলে ধরতে বেলুচিস্তান-ভিত্তিক গোষ্ঠীগুলোর জন্য ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ শব্দটি নির্ধারণ করা হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, হারনাই জেলার উপকণ্ঠে ‘ফিতনা-আল-খাওয়ারেজ’-এর উপস্থিতির খবর পেয়ে সেখানে নিরাপত্তা বাহিনী একটি অভিযান চালায়।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে আরও বলা হয়েছে, “অভিযান চলাকালীন আমাদের বাহিনী সফলভাবে সন্ত্রাসীদের আস্তানায় আক্রমণ চালায় এবং তীব্র বন্দুকযুদ্ধের পর ভারত-পৃষ্ঠপোষক ৩০ জন ‘খাওয়ারেজ’কে হত্যা করে।’’

আইএসপিআর-এর মতে, সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সেগুলো ধ্বংস করেছে।

অন্যদিকে, পাকিস্তান সামরিক বাহিনী জানায়, পাঞ্জগুর জেলায় আরেকটি অভিযান চালানো হয়, যেখানে একটি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর ১১ জন ভারত-পৃষ্ঠপোষক সন্ত্রাসীকে নির্মূল করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, দ্বিতীয় অভিযানে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং গত বছরের ১৫ ডিসেম্বর পাঞ্জগুরে একটি ব্যাংক ডাকাতির মাধ্যমে লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে।

বিষয়: পাকিস্তানবেলুচিস্তানভারতসন্ত্রাসীঅভিযান
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।