Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্মার্ট কার্ডধারী ও বন্যা-ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণে অগ্রাধিকারের নির্দেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৯: ৫০
স্মার্ট কার্ডধারী ও বন্যা-ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণে অগ্রাধিকারের নির্দেশ

প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের জন্য পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে কৃষক স্মার্ট কার্ডধারী এবং অতিবৃষ্টি ও ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঋণ সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও ফসলের ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণীত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’-এর আলোকে স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য ১০ টাকার হিসাব খোলা এবং পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

তবে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের কৃষক স্মার্ট কার্ড নেই, তাদেরও ঋণ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে অতিবৃষ্টির কারণে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ প্রদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের হাওরাঞ্চলে পাকা ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরাও অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন।

এই পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, স্বল্প আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা সুবিধা পান।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচি-সংক্রান্ত ২০২১, ২০২২ ও ২০২৪ সালে জারি করা আগের সার্কুলারগুলোর অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা এবং জলবায়ুজনিত ক্ষতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়: কৃষিকৃষকব্যাংকবাংলাদেশ ব্যাংকঋণ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প