Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টি-টোয়েন্টিতে গেইলের রেকর্ড ভেঙে দিতে চান সূর্যবংশী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৭: ৩৮
টি-টোয়েন্টিতে গেইলের রেকর্ড ভেঙে দিতে চান সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে নিয়মিতই খেলছেন বিস্ফোরক সব ইনিংস। ভারতীয় এই বিস্ময়বালক এবার চোখ রাখছেন বিশ্ব রেকর্ড গড়ার দিকে। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক হাঁকানোর লক্ষ্য সূর্যবংশীর।

Advertisement
Advertisement
Advertisement

বর্তমানে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালে আইপিএলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই রেকর্ড কেউই ভাঙতে পারেননি।

গেইলের রেকর্ডটি নিজের করে নিতে চান সূর্যবংশী। সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেনের ‘দ্য সুইচ’ অনুষ্ঠানে এই প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেন, “আমি টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই।” এরপর পিটারসেন তাকে স্মরণ করিয়ে দেন, সর্বোচ্চ স্কোর গেইলের ১৭৫। এরপর সূর্যবংশী পাল্টা জবাবে বলেছেন, “হ্যাঁ, আমি সেই রেকর্ডটা ভেঙে দিতে চাই এবং ২০০ রান করতে চাই। আমি যদি কোনো ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করতে পারি, তাহলে অবশ্যই এই রেকর্ড ভাঙব।”

টি-টোয়েন্টিতে না হলেও ছোট ক্যারিয়ারে কয়েকবার দুইশ রানের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন সূর্যবংশী। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে বিজয় হাজারে ট্রফিতে করেছিলেন ১৯০ রান। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উপহার দিয়েছিলেন ১৭৫ রানের ইনিংস। আর টি-টোয়েন্টিতে বাঁহাতি এই ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর ১৪৪ রান।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: রেকর্ডক্রিস গেইলটি-টোয়েন্টি ক্রিকেটভারতীয় ক্রিকেটক্রিকেটআইপিএল
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক