Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইসলামকে ভীতিকর বিষয় হিসেবে উপস্থাপন করা হয়: হেযবুত তওহীদ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৬: ৩৩
ইসলামকে ভীতিকর বিষয় হিসেবে উপস্থাপন করা হয়: হেযবুত তওহীদ

একমাত্র ইসলামই পারে মানবাধিকার, ন্যায়বিচার ও বাক-স্বাধীনতা নিশ্চিত করতে। এমনটাই মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আজ সোমবার সকালে রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

বৈঠকে এমাম হোসাইন বলেন, বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও বাক-স্বাধীনতা হরণের এক পৈশাচিক উৎসব চলছে। একের পর এক মুসলিম রাষ্ট্রের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। ফিলিস্তিন ও মিয়ানমারের পরিস্থিতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও মব-ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন এবং এটিকে সামাজিক অস্থিরতার লক্ষণ হিসেবে দেখেন।

এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ইসলামকে বর্তমানে একটি ভীতিকর বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু এটি আল্লাহপ্রদত্ত সহজ-সরল, ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। রাষ্ট্র, বিচার, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে তিনি নীতিনির্ভর কাঠামো গঠনের আহ্বান জানান। একইসঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সংলাপ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, ডা. মাহবুব আলম মাহফুজ ও এসএম সাসমুল হুদা, ডিইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যমের প্রতিনিধিরা।

বিষয়: আন্তর্জাতিকরাজধানীগোলটেবিল বৈঠকমিয়ানমারফিলিস্তিনমানবাধিকারইসলাম
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প