Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাদির অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৯: ১০
হাদির অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথায় একটি গুলি রয়ে যাওয়ায় এখন তার অস্ত্রোপচার চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভেতর ও আশপাশে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব কখা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘’হাদির মাথার ভেতরে গুলি রয়েছে। সিটি স্ক্যানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে নিউরোসার্জনরা তার অস্ত্রোপচার চালাচ্ছেন।‘’

এর আগে বিকেল পাঁচটার দিকে তাকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য, গুলিটি মাথার সংবেদনশীল স্থানে থাকায় সার্জারি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

হাদির সহকর্মী মিসবাহ জানান, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার বাম কানের নিচে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

হাদিকে হাসপাতালে আনার পর থেকেই জরুরি বিভাগের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাকে দেখতে হাসপাতালে আসেন। বিকেল চারটার দিকে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢামেক প্রাঙ্গণ ও আশপাশে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে হাদির সমর্থকরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বিষয়: বিএনপিঢামেকরাজধানীগুলিবিদ্ধগ্রেপ্তারঅস্ত্রোপচার
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।