Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাদির ওপর হামলাকারীদের ধরতে ভারতের সহযোগিতা চাইল অন্তর্বর্তী সরকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮: ৪৩
হাদির ওপর হামলাকারীদের ধরতে ভারতের সহযোগিতা চাইল অন্তর্বর্তী সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে ভারতের সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে সহায়তা চাওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, “সন্দেহভাজনদের ভারতে পলায়ন ঠেকাতে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে। আর যদি তারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করে, তাহলে যেন দ্রুত গ্রেপ্তার এবং বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়।”

ভারতে থেকে ‘বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান জানানোর কথাও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement
Advertisement
Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বাংলাদেশে আসন্ন নির্বাচন ঠেকানোর জন্য সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর আহ্বান জানিয়ে পলাতক শেখ হাসিনা অব্যাহতভাবে যেসব বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন, সে বিষয়ে বাংলাদেশের গুরুতর উদ্বেগ জানাতে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুততার সঙ্গে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা, সংগঠন এবং তা বাস্তবায়নে সহযোগিতাসহ ভারতে বসে আওয়ামী লীগের পলাতক সদস্যরা যেসব বাংলাদেশ-বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তা হাই কমিশনারের নজরে এনেছে। এসব ফ্যাসিস্ট সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে এবং তাদেরকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বান ভারত সরকারের কাছে করা হয়েছে। ন্যায়বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষার ক্ষেত্রে ভারত প্রতিবেশি হিসাবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশিত।’’

হাদিকে গুলি করা ফয়সালের বিদেশে পালানোর তথ্য নেই: ডিএমপিdmp brief

গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির তার মাথায়।

গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

এ ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ নামে ২ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিষয়: হামলামন্ত্রণালয়পুলিশসরকারভারতঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।