Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৬: ৩৭
শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের ‘আওয়ামী লীগপন্থী’ সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে আটক করে প্রক্টর অফিসে সেপার্দ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসুর) প্রতিনিধিরা।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার ভর্তি পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় আইন অনুষদের ১ নম্বর গ্যালারিতে পরীক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন হাসান মোহাম্মদ রোমান। চাকসু নেতারা বিষয়টি জানতে পারলে ঘটনাস্থলে গিয়ে আইন অনুষদের ডিন অফিসে অবস্থান নেন। খবর পেয়ে হাসান মোহাম্মদ রোমান ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। সেসময় চাকসু নেতারা আইন অনুষদের সামনে থেকে তাকে রিকশা করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।

চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে আইন অনুষদের ওই সহকারী অধ্যাপক অন্যতম। ফ্যাসিবাদী আমলে অনেক সাধারণ শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস করেছেন। জোবায়ের হোসেন সোহাগ নামের এক শিক্ষার্থীকে জঙ্গি মামলা দিয়ে তিনি জেলে পাঠিয়েছিলেন।”

Advertisement
Advertisement
Advertisement

ফজলে রাব্বি আরও বলেন, “ক্যাম্পাসে সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি বাধা দিতেন। ছাত্রলীগকে তিনি বিভিন্নভাবে মদদ দিতেন।”

চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “তাকে কোনোভাবেই মারা হয়নি। আমরা আইন অনুষদে পরিদর্শনের সময় খবর পাই। খবর পেয়ে সেখানে উপস্থিত হই। আমাদের উপস্থিতির খবর পেয়ে তিনি আইন অনুষদের গ্যালারির পেছন দিয়ে দৌড়ানোর সময় ব্যথা পান।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি একদিনের জন্যও বের হইনি। কোনো দায়িত্বেও ছিলাম না। মৌন মিছিলেও অংশ নিইনি। শিক্ষার্থীদের বহিষ্কারের বোর্ডের সদস্যও ছিলাম না। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে আমি কাউকে মামলা দেইনি।”

প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “এখন পর্যন্ত সব পরীক্ষায় তিনি দায়িত্ব পালন করেছেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি প্রক্টর কার্যালয়ে আনা হয়েছে। আমরা তার ফোন চেক করেছি তার সব কিছু আমাদের কাছে আছে। তার গায়ে কেউ হাত তুলে নাই, রিকশা করে নিয়ে আসা হয়েছে।”

ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব বলেন, “আমরা শারীরিকভাবে কোনো ধরনের ব্যথা বা আঘাতের চিহ্ন পাইনি। তবে, মানসিকভাবে ভীতির অনুভূতি কাজ করছে তার মাঝে।”

এর আগে, তদন্তের পরিপ্রেক্ষিতে আইন বিভাগের এ সহকারী অধ্যাপকের বেতন বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি তার অব্যাহতি চেয়ে শিক্ষার্থীরা আন্দোলনও করেছিল। বিভাগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিষয়: প্রক্টরচবিআটকশিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়আইন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক