Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খালেদা জিয়ার জন্য ইউকে থেকে চিকিৎসক আসছে, গুজবে কান দেবেন না: জাহিদ হোসেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২: ৫৭
‘খালেদা জিয়ার জন্য ইউকে থেকে চিকিৎসক আসছে, গুজবে কান দেবেন না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে পরিবার ও দলের পক্ষ অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ অনুরোধের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি ব্রিফ করব। আর দলের অন্য বিষয় নিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলবেন। এর বাইরে কারও ব্রিফিংয়ে কান না দেওয়ার অনুরোধ করছি।”

তিনি বলেন, “গুজবে কান না দেওয়ার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করছি।”

Advertisement
Advertisement
Advertisement

জাহিদ বলেন, “বিভিন্ন জায়গায় নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করছি-এসব গুজবে কান দেবেন না। দলের পক্ষ থেকেও স্পষ্ট নির্দেশ আছে, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত অফিসিয়াল ব্রিফিং কেবল আমার কাছ থেকেই দেওয়া হবে।”

বিএনপি চেয়ারপরসনকে বিদেশে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, “আজকে ইউকে (যুক্তরাজ্য) থেকে বিশেষজ্ঞরা আসবেন। তারা দেখবেন। দেখে যদি ট্রান্সফার করার প্রয়োজন বোধ করেন এবং রোগীর যদি সে কন্ডিশন থাকে তবে নেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি আছে। যথাসময়ে বিদেশে নেওয়া হবে।”

তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কিছু করা যাবে না।”

দেশবাসীকে খালেদা জিয়ার জন্য দোয়া করার অনুরোধ করেন জাহিদ হোসেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, “সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা ধৈর্য ধরুন, দীর্ঘ ছয়বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাতেও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে…আমরা আবারো আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আজকে দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত; সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই।”

তিনি বলেন, “দেশবাসীর কাছের তার সুস্থতার জন্য দোয়া চাই। হয়তো আপনাদের দোয়ার কারণেই তিনি সুস্থ হয়ে উঠবেন। দেশনেত্রী খালেদা জিয়া আজও দেশের মানুষের ভালোবাসার প্রতীক। এই সংকটময় সময়ে গুজব পরিহার করে সবার সহযোগিতা প্রয়োজন।”

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক ভুগছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটময়’।

গতকাল সোমবার খালেদা জিয়ার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এরপরই দলের পক্ষ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হয়।

বিষয়: বিএনপিগুজবখালেদা জিয়ারাজনীতিএভারকেয়ার
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।