Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

একে একে সব বন্ধু সরে যাচ্ছে, ইসরায়েলও তার পাশ থেকে সরে গেল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২১: ৩৮
একে একে সব বন্ধু সরে যাচ্ছে, ইসরায়েলও তার পাশ থেকে সরে গেল
ফিফা সভাপতি ইনফান্তিনো পড়েছেন চাপের মুখে। ছবি: রয়টার্স

যত দিন আচ্ছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ততই একা হয়ে পড়ছেন। শক্তিধর দেশগুলোর মধ্যে বলতে গেলে যুক্তরাষ্ট্রই শুধু তার পাশে ছিল, ইসরায়েলও এতদিন সাথে ছিল। কিন্তু এবার ইসরায়েলও ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিল।

Advertisement
Advertisement
Advertisement

আগামী বছর ফিফা সভাপতি নির্বাচন। টানা তিনবারের ফিফা সভাপতি ইনফান্তিনো সেই নির্বাচনেও দাঁড়ানোর কথা। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার অন্য অনেক দেশের মতো ইসরায়েলও এর আগে ইনফান্তিনোকে আগামী বছরের নির্বাচনের জন্য সমর্থন জানিয়েছিল। কিন্তু বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্ব বিক্রির পরিকল্পনার জেরে ইউরোপের অন্য অনেক দেশের পথ ধরে ইসরায়েলও ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন তুলে নিয়েছে।

এর আগে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মতো ইউরোপের অনেক দেশ ইনফান্তিনোর প্রতি আগে জানানো সমর্থন তুলে নেয়।

ট্রাম্পের কাছে বিশ্বকাপই বিক্রি করে দিচ্ছে ফিফা?donald trump

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) প্রধান মোশে জুয়ারেস গতকাল মঙ্গলবার এক চিঠিতে ইনফান্তিনোকে সমর্থন তুলে নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। সিদ্ধান্তটা আইএফএ-র বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া জানিয়ে চিঠিতে জুয়ারেস লিখেছেন, “সমর্থন জানিয়ে পাঠানো আগের চিঠিটি ফিরিয়ে নেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। (এখন সমর্থন তুলে নেওয়া হচ্ছে) এই আশায় যে, সব পক্ষের মধ্যে ফলপ্রসু আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলে একটা অংশীদারত্বমূলক, যথাযথ ভিশন ও নির্দেশনা আসবে।”

Advertisement
Advertisement
Advertisement

ইসরায়েলের এই পদক্ষেপ এল এমন এক সময়ে, যখন বিশ্বকাপ ‘বেচে দেওয়া’র পরিকল্পনার সমালোচনা করায় সম্প্রতি ফিফার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন লামুরকে বরখাস্ত করেছেন ইনফান্তিনো।

১৪৩ দেশ কেন ফিফা আর ইনফান্তিনোর বিরুদ্ধে, এখানেও ভোটের রাজনীতি?infantino

আইএফএ-র এই পদক্ষেপ অবশ্য খুব একটা বিস্ময় হয়েও আসছে না। ১৯৯৪ সাল থেকে উয়েফার সদস্য ইসরায়েলের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জুয়ারেস উয়েফার নির্বাহী কমিটির সদস্য। আর বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্ব বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ফাঁস হওয়ার পর উয়েফাই মূলত ইনফান্তিনোর বিরুদ্ধে সবচেয়ে জোরাল অবস্থান নিয়েছে। যদিও এর পেছনে ফরাসি ক্লাব পিএসজির চেয়ারম্যান এবং ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর অ্যাসোসিয়েশনের (ইএফসি – পুরোনো নাম ইসিএ) সভাপতি নাসের আল-খেলাইফির মতো ইউরোপের স্বার্থ বেশি দেখা একজনের আগামী নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা এবং তার প্রতি উয়েফার সমর্থনের হিসাব-নিকাশও জড়িত।

তবে ইসরায়েলের এই পদক্ষেপ ইনফান্তিনোর জন্য বড় ধাক্কা হয়ে আসছে এ কারণেও যে, ইনফান্তিনো ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে অনেক সময়, শ্রম ও রাজনৈতিক ক্ষমতা বিনিয়োগ করেছিলেন। এপ্রিলে ভ্যানকুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইনফান্তিনো ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিদের মঞ্চে ডেকে নিয়ে ছবি তোলার চেষ্টা করেছিলেন, সেটা হয়নি ফিলিস্তিনের ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুব আইএফএ-র সহসভাপতি বাসিম শেখ সুলিমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে রাজি না হওয়ায়। সে যাত্রায় সফল না হলেও, ইনফান্তিনো চেষ্টা করে যাচ্ছেন আগামী মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে ইসরায়েল ও ফিলিস্তিনকে মাঠে নামানোর।

Fifa president Gianni Infantino’s attempt to secure Israel-Palestine handshake backfired

The Palestinian FA president refused to stand alongside the Israel FA vice-president for staged photo op in an awkward moment at the 76th Fifa congress

🔗: https://t.co/WjT8DdPb8L pic.twitter.com/xeqiYhm7nu

— Telegraph Football (@TeleFootball) May 1, 2026

অবশ্য ইনফান্তিনোর এই চেষ্টার পেছনে শুধু ফিলিস্তিনের প্রতি প্রেম বা ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি দেখতে চাওয়ার ইচ্ছাই কাজ করছে কি না, এ নিয়ে বিতর্ক থাকতে পারে। কারণ, গুঞ্জন আছে, আগামী বছর ফিফা সভাপতি পদে পুননির্বাচিত হতে না পারলে ইনফান্তিনোকে জাতিসংঘের কোনো গুরুত্ব পদে আসীন করার চেষ্টা করতে পারেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিষয়: ফিফাইসরায়েলউয়েফাফুটবল বিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।