Advertisement Banner

রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রনি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রাজু জানান, তারা দু’জনই বাটা সিগন্যাল মোড়ের একটি জুতার শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। বিকেলের দিকে শোরুমের পাশের একটি গাছ থেকে আম পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে রনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

রাজু আরও জানান, নিহত রনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত