Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জবির হামলা যেভাবে গড়াল হাসপাতালে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২১: ৩০
জবির হামলা যেভাবে গড়াল হাসপাতালে
ছবি: চরচা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রদল, শিবির ও ছাত্র শক্তি। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের অধ্যাপক ড. মামুন আহমেদের আগমন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

Advertisement
Advertisement
Advertisement

ইউজিসি চেয়ারম্যানের আগমন উপলক্ষে জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ বেশ কিছু দাবিসম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে ছাত্রশিবির। এ সময় শিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রদল হামলা চালায়। সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও শাখা শিবিরের সভাপতিকে আরিফুল ইসলামসহ শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫ ঢামেকেwonded

পরে সংঘর্ষে আহত শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা নেন।

দুপুর ২টার দিকে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা সেখানে গেলে হাসপাতালে আবারও সংঘর্ষ হয়। এ সময় আহতদের সাথে থাকা শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীরা আরেক দফায় মারধরের শিকার হয় বলে সংগঠন দুটির অভিযোগ। সংঘর্ষের সময় একটি অ্যাম্বুলেন্স, হাসপাতালের জানালার কাচ ও এয়ারকন্ডিশন ভেঙে ফেলা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
Advertisement
Advertisement

আবারো বিকেল থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা কয়েক দফায় হাসপাতালটির সামনে মিছিল নিয়ে আসে। তারা আহতদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার জন্য ভেতরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা আশপাশে অবস্থান নেয়।

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষfdsff

এ সংবাদ লেখা পর্যন্ত (রাত ৮টা) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জবির মূল ফটকের সামনে অবস্থা নেয়। এছাড়া, বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের কবি নজরুল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আদালত এলাকায় দফা দফায় মিছিল করতে দেখা গেছে। তবে জামায়াত-শিবিরের কোনো কার্যক্রম বা উপস্থিতি দেখা যায়নি।

আহতদের বিষয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদ হাসান বলেন, “দুপুর ২টা থেকে এখানে প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। এর মধ্যেও হামলা হয়েছে।”

বিষয়: সংঘর্ষঢাকাহামলাছাত্র শিবিরজবি
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।