চরচা প্রতিবেদক

এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তা আটকের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আশা করে জানান, এক কর্মকর্তা আটকের পর ন্যায় বিচার পাবেন তিনি।
আজ বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাস জামায়াত আমির বলেন, ‘‘আলহামদুলিল্লাহ আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।’’
জামায়াত আমির লিখেছেন, ‘‘আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।’’
পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘‘আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম- আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।’’
এরআগে, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় আমাদের একটি অভিযান চলমান। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর মন্তব্য সংবলিত পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পরে ওই এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি মুছে ফেলা হয়। এ ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়েছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করতেই এই হ্যাকিংয়ের ঘটনা ঘটানো হয়েছে।