Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামকে লজিস্টিক হাব বানানোর পরিকল্পনা অর্থমন্ত্রীর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৮: ১৬
চট্টগ্রামকে লজিস্টিক হাব বানানোর পরিকল্পনা অর্থমন্ত্রীর

চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনাকে মাথায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে পরিণত হবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব সম্ভাবনাকে মাথায় রেখে এবং সেই সম্ভাবনাগুলোকে আমরা কীভাবে সর্বোচ্চ কাজে লাগাতে পারি, তা বিবেচনা করেই বাজেট করা হয়েছে। বন্দরনগরী হওয়ায় চট্টগ্রামের সম্ভাবনা স্বভাবতই অনেক বেশি।”

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “শুধু সমুদ্রবন্দর নয়, চট্টগ্রামের ভৌগোলিক ও স্ট্র্যাটেজিক (কৌশলগত) অবস্থানসহ সবকিছু মিলিয়েই এখানকার সম্ভাবনাকে আমরা পরিকল্পনায় যুক্ত করেছি। কর্ণফুলী নদীর ওপারে ৬০০ একর জমি নিয়ে একটি ফ্রি ট্রেড জোন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে বেশ কয়েকটি পোর্ট (বন্দর) আমরা একসাথে চালু করতে যাচ্ছি। চট্টগ্রামকে লজিস্টিক হাব করার যে কথা আমরা আগে বলেছিলাম, বাজেটে এবার সেটারই প্রতিফলন ঘটছে।”

Advertisement
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিমানবন্দর নিয়েও সরকারের বড় পরিকল্পনা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “শাহ আমানত বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাব করার পরিকল্পনা আছে। এখানে চাইনিজ ইকোনমিক জোনও হতে যাচ্ছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথে ভ্রমণের সময় আরও দুই ঘণ্টা কমিয়ে আনতে লাকসাম কর্ডলাইনের বিষয়টিও বাজেটে রাখা হয়েছে।”

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “চট্টগ্রামের সাথে দেশের যে কানেক্টিভিটি বা করিডোর তৈরি হচ্ছে, তা সম্পন্ন হলে এটি একটি মূল লজিস্টিক হাবে রূপ নেবে। এতে বন্দরগুলোর কর্মক্ষমতা অনেক বাড়বে। ওদিকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরেও বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হতে কয়েক বছর সময় লাগবে, তবে আমরা যত দ্রুত সম্ভব কাজগুলো শুরু করার চেষ্টা করছি।”

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “বিগত সরকারগুলোর কাছ থেকে আমরা যে ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তার ওপর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন একটি কঠিন সময়ে আমাদের এত বড় বাজেট দিতে হয়েছে। অর্থনীতি এখন খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের প্রথম লক্ষ্য এই সংকট থেকে বেরিয়ে এসে অর্থনীতিকে স্থিতিশীল করা। এরপর আমরা অগ্রগতির দিকে যাব। আশা করছি, তৃতীয় বা চতুর্থ বছর থেকে অর্থনীতির সমৃদ্ধি শুরু হবে এবং দেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে।”

বিমানবন্দরে অর্থমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং বিএনপি নেতা আবুল হাশেম বক্করসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিষয়: অর্থনীতিঅর্থমন্ত্রীসরকাররাজনীতিচট্টগ্রাম
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।