Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশকে বিতর্কিত করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৬, ১৮: ৪৫
বাংলাদেশকে বিতর্কিত করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বিএনপির চেয়ারম্যান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি মহল সক্রিয় রয়েছে। গণতান্ত্রিক ধারায় ফেরার পর নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যার লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা এবং বিচ্ছিন্ন করে ফেলা।”

এ প্রেক্ষাপটে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান সতর্ক থাকার জন্য।

Advertisement
Advertisement
Advertisement

তারেক রহমান বলেন, “যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “কয়েক বছর আগেও একই স্থানে সমাবেশ করতে গিয়ে নেতাকর্মীদের আতঙ্কে থাকতে হতো। বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনগুলো যখনই সমাবেশ করেছে, তখনই হামলার আশঙ্কা থাকত।”

তিনি বলেন, “মাত্র দুই-তিন বছর আগের ঘটনা। তখন আমরা জানতাম না কখন স্বৈরাচারী বাহিনী হামলা করবে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচার বিদায় নিয়েছে।”

শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি: রিজভীruhul kabir rijbi

আওয়ামী লীগ আমলে ‘জনগণের অধিকার হরণের’ কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “ওই সময়ে শুধু শ্রমিক নয়, ছাত্র, শিক্ষক, নারীসহ সমাজের সব শ্রেণির মানুষ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। দেশের অর্থনীতি লুটপাটের মাধ্যমে দুর্বল করে দেওয়া হয়েছিল, শিল্পকারখানা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং আমদানি নির্ভরতা বাড়ানো হয়।”

গণতন্ত্রের ধারায় ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যখনই বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়েছে, তখনই শিল্পকারখানা গড়ে উঠেছে, অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে।

তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া-এর নেতৃত্বে একসময় বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি পেয়েছিল।

তৃণমূল থেকে উঠে আসবে ভবিষ্যতের তারকা: প্রধানমন্ত্রীtarique-rahman-

‘দুইজন করে সদস্য’ যুক্ত করার আহ্বান

দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “যদি সত্যিই জিয়াউর রহমানকে বাঁচিয়ে রাখতে চান, যদি খালেদা জিয়াকে সম্মান করতে চান, যদি তারেক রহমানকে সফল দেখতে চান—তাহলে আগামী এক বছরে অন্তত দুইজন করে নতুন কর্মী তৈরি করুন। সমাবেশে যদি তিন লাখ মানুষ উপস্থিত থাকে এবং প্রত্যেকে দুইজন করে সদস্য যুক্ত করেন, তাহলে আগামী বছর এই সংখ্যা নয় লাখে পৌঁছাবে।”

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ

তারেক রহমান জানান, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে এবং পর্যায়ক্রমে কারখানাগুলো চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

বিষয়: বিএনপিপ্রধানমন্ত্রীতারেক রহমানমে দিবসসমাবেশ
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান