Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৭: ০৩
পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে জঙ্গি হামলা বা বড় ধরনের কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “পহেলা বৈশাখ ১৪৩৩ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সে জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।”

বর্ষবরণ উপলক্ষে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ আয়োজিত বৈশাখী শোভাযাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ঢাকা মহানগরকে ৯টি মূল সেক্টর ও ১৪টি উপ-সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি এলাকায় ইউনিফর্মধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলগুলো ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দিয়ে সুইপিং করা হবে। নিরাপত্তায় থাকবে সোয়াট, মাউন্টেড পুলিশ, কে-৯ ইউনিট, ক্রাইম সিন ভ্যান, ডিবি ও সিটিটিসি সদস্যরা।

প্রতিটি অনুষ্ঠানস্থলের প্রবেশপথে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনো ধরনের মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ, আতশবাজি বা ফানুস নিয়ে প্রবেশ করা যাবে না।

রমনা পার্কে ভোর ৫টা থেকে সর্বসাধারণের প্রবেশ শুরু হবে এবং বিকেল ৫টার পর সব গেট কেবল বের হওয়ার জন্য ব্যবহার করা হবে। ছায়ানটের অনুষ্ঠান সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত কয়েকটি গেট দিয়ে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা থাকবে।

বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, তিন নেতার মাজার এলাকা ঘুরে পুনরায় চারুকলায় এসে শেষ হবে। পুরো রুট নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। শোভাযাত্রা চলাকালে পাশ থেকে প্রবেশের সুযোগ থাকবে না।

পহেলা বৈশাখের দিন ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন থাকবে। বাংলা মোটর, কাকরাইল, হাইকোর্ট, নীলক্ষেত, কাটাবনসহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড বসানো হবে।

বিষয়: ডিএমপিপয়লা বৈশাখপহেলা বৈশাখঢাকা
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান